আগামী ৬ মাসের জন্য চট্টগ্রাম বন্দর এনসিটি পরিচালনায় নৌবাহিনীকে সুপারিশ সরকারের: নৌপরিবহন উপদেষ্টা
- প্রান্তকাল ডেস্ক
- জুলাই ২, ২০২৫
ঢাকা, ২ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ:
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব আগামী ৬ মাসের জন্য বাংলাদেশ নৌবাহিনীকে প্রদানের সুপারিশ করেছে সরকার। আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
উপদেষ্টা বলেন, “গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে কর্তৃত্ব প্রদান করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ অপারেটর নিয়োগ করবে। সরকার মনে করছে, নৌবাহিনী আগামী ৬ মাসের জন্য এনসিটি পরিচালনায় উপযুক্ত। তবে যারা ইতোমধ্যে টার্মিনালে কাজ করছেন, তাদের চাকরিতে কোনো প্রভাব পড়বে না। প্রয়োজনে নৌবাহিনী পূর্বের অভিজ্ঞ অপারেটরদের থেকেও সহযোগিতা নিতে পারবে।”
বিদেশি কোনো কোম্পানির কাছে বন্দর পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, “চট্টগ্রাম বন্দর বিষয়ে এখনো কোনো বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি হয়নি। সরকার কখনোই দেশবিরোধী কোনো চুক্তি করবে না। দেশের সার্বিক উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকার সবসময় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করছে।”
তিনি আরও বলেন, “বিশ্বের উন্নত দেশের বিভিন্ন সমুদ্রবন্দর ডিপি ওয়ার্ল্ড, এডি পোর্টসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্বারা দক্ষতার সঙ্গে পরিচালিত হয়ে আসছে। আমদানি-রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে হবে। বন্দর কর্তৃপক্ষ আন্তর্জাতিক মানের অপারেটর নিয়োগের মাধ্যমে পণ্য খালাসের সময় কমাতে এবং বড় জাহাজ নোঙরের সক্ষমতা বাড়াতে কাজ করছে।”
এসময় উপদেষ্টা উল্লেখ করেন, “দুবাই পোর্ট ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনা নিয়ে প্রাথমিক আলোচনা চলছে। তবে এটি সিপিএ’র (চট্টগ্রাম পোর্ট অথরিটি) অধীনে চুক্তিভিত্তিক কার্যক্রম হবে। সার্বিক কর্তৃত্ব ও মালিকানা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হাতেই থাকবে।”
তিনি জানান, আন্তর্জাতিক মানের অপারেটর নিয়োগ হলে বন্দরের সক্ষমতা ১৫-২০ শতাংশ পর্যন্ত বাড়বে। বর্তমানে যেখানে দৈনিক ৪,০০০-৫,০০০ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হচ্ছে, তা ৬,০০০ টিইইউস-এ উন্নীত হবে। এতে বন্দরে বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং নতুন নৌ-রুট তৈরি হবে। ফলে জাহাজ ভাড়া কমে আসবে এবং দেশের বাণিজ্য প্রতিযোগিতায় আরও এগিয়ে যাবে।
তিনি আরও জানান, সাইফ পাওয়ারটেকের সঙ্গে বন্দরের বিদ্যমান অন্যান্য চুক্তিগুলো অপরিবর্তিত থাকবে। এ সময় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান সভায় উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও…
বাংলাদেশে পরকীয়া, পারিবারিক ভাঙন ও বিবাহবিচ্ছেদ: বদলে যাওয়া সমাজের এক নীরব সংকট
বাংলাদেশের সমাজে বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়া দীর্ঘদিন ধরেই…
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ মাসে ৩৬৫ শিশুর জন্ম, স্বাভাবিক প্রসবে বাড়ছে মায়েদের আস্থা
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবের মাধ্যমে…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…

