আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী
- নিজস্ব সংবাদদাতা
- জুন ২৫, ২০২৫
“নির্যাতিতদের ন্যায়বিচার ও মানবতার জয় নিশ্চিত করতে গণতন্ত্রকামীদের ঐক্য অপরিহার্য” — তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস (২৬ জুন) উপলক্ষে এক বাণীতে বলেছেন—
“নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিবসটি নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানানোর জন্য পালিত হয়। বিশ্বব্যাপী সহিংসতা, দমন-পীড়ন ও রক্তপাত আজো বন্ধ হয়নি। স্বৈরাচারী সরকারগুলো বিরোধী মত দমন করতে গুম, খুন, মিথ্যা মামলা ও দীর্ঘ কারাবন্দিত্বের মতো পাশবিক পন্থা অবলম্বন করছে।”
তিনি আরও বলেন,
“বাংলাদেশে দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদ গণতন্ত্রকে বন্দী করে রেখেছে। সংবাদপত্রের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং নাগরিক স্বাধীনতাকে হরণ করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারারুদ্ধ রেখে চিকিৎসা থেকেও বঞ্চিত করা হয়েছে। গোটা জাতি ছিল এক ভয়াবহ নিপীড়ন ও ভীতির আবহে আবদ্ধ।”
তারেক রহমান বলেন,
“গণতান্ত্রিক সমাজেই মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়। আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত হলেও গণতন্ত্রের কাঠামো এখনও প্রতিষ্ঠিত হয়নি। এখন ‘মব জাস্টিস’-এর মতো হিংসাত্মক প্রবণতা মানবিক সমাজব্যবস্থাকে হুমকির মুখে ফেলছে। একমাত্র মানবতা, আইনের শাসন, ন্যায়বিচার এবং অবাধ নির্বাচনই পারে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে। এজন্য গণতান্ত্রিক শক্তির ঐক্য অপরিহার্য।”
তিনি নির্যাতিত মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন—
“আমি বাংলাদেশসহ বিশ্বের সকল নির্যাতিত মানুষকে এই দিবসে সহমর্মিতা জানাই। তাদের ন্যায়বিচারের পথে বাধা দূর করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সচেতনতা ও গণতন্ত্রকামীদের ঐক্যবদ্ধ প্রয়াস অত্যন্ত জরুরি। বর্বর স্বৈরশাসকদের পরাজিত করে মানবিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ গড়তে হবে।”
এই বিভাগের আরও খবর
কয়েক বছরের মধ্যেই কোটি কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা…
রাজপথ নয়, রাজনীতির কেন্দ্র হতে হবে সংসদ : ঢাবিতে তারেক রহমান
জাতি গঠন ও দেশকে এগিয়ে নিতে স্থিতিশীল রাজনৈতিক…
সীমান্ত হত্যা ও নতুন কাঁটাতারের বেড়া নিয়ে উদ্বেগ প্রকাশ নাসীরুদ্দীন পাটোয়ারীর
ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং…
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও তীব্র, বৈশ্বিক জ্বালানি সংকট নিয়ে বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে তীব্র…
জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে বঙ্গবন্ধুর পক্ষে: কাদের সিদ্দিকী
মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে…
সর্বশেষ খবর
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মাদক ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে : আইজিপি
মোঃ আলী হোসেন ফকির বলেছেন, মাদক দেশের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ…
রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত থাকবে আর্থিক খাত : অর্থমন্ত্রী
পুঁজিবাজারসহ দেশের বিনিয়োগ ও আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি…
রংপুরে চুরির ঘটনায় তিনজন গ্রেফতার, উদ্ধার চোরাই মালামাল
রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় সংঘটিত চুরির ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া বিভিন্ন মালামালও…
সিদ্ধিরগঞ্জে পাইপগানসহ আটক ১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি লোহার পাইপগান ও একটি কার্তুজের খোসাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ…
ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প
ইরানের পাঠানো শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধবিরতিকে ‘লাইফ সাপোর্টে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে হরমুজ সংকট ঘিরে…
ইউজিসির কর্মশালায় যোগ দিতে ঢাবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত উচ্চশিক্ষাবিষয়ক কর্মশালার উদ্বোধন করতে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে)…
২৬০ রানের লক্ষ্য দিলে জয়ের আশা দেখছেন আশরাফুল
চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রানের লিড নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ মিরপুর টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা…
১০০ টাকার বেশি বর্জ্য বিল আদায় করলে লাইসেন্স বাতিল: ডিএসসিসি প্রশাসক
বাসাবাড়ি থেকে নির্ধারিত ১০০ টাকার বেশি বর্জ্য সংগ্রহ বিল আদায় এবং প্রতিদিনের বর্জ্য প্রতিদিন অপসারণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর…

