নগর ভবনে সন্ত্রাসী হামলায় আহতদের দেখতে হাসপাতালে ইশরাক: রুবেল-প্রিন্সকে দ্রুত গ্রেফতারের দাবি
- নিজস্ব সংবাদদাতা
- জুন ২৪, ২০২৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে সন্ত্রাসী হামলায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান এবং আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, “নগর ভবন ও এর আঞ্চলিক কার্যালয়গুলো দীর্ঘদিন স্থবিরতায় ভুগছিল। আমরা দায়িত্ব নিয়ে তা পুনরায় সক্রিয় করেছি এবং বিগত দুইদিন ধরে পুরোদমে নাগরিক সেবা চালু রয়েছে। এটি প্রতিপক্ষের ভালো লাগেনি বলেই তারা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।”
তিনি আরও বলেন, “দুপুরে নগর ভবনের দুর্নীতিবাজ কিছু কর্মকর্তার নেতৃত্বে ভাড়াটে বহিরাগত সন্ত্রাসীরা আমার নামে স্লোগান দিয়ে আমার সমর্থকদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এটা একটা কৌশলগত হামলা—তারা চেয়েছে এটি বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষ বলে প্রমাণ করতে এবং সেবা কার্যক্রমে বিভ্রান্তি সৃষ্টি করতে।”
হামলার জন্য ইশরাক নগর ভবনের কর্মকর্তা গোলাম কিবরিয়া রুবেল ও কর্মচারী আরিফুজ্জামান প্রিন্সকে দায়ী করেন। তিনি বলেন, “এই দুজনই স্বৈরাচারের দোসর হিসেবে পরিচিত। অতীতে তাপস এবং সাঈদ খোকনের সময় নানা সুবিধা নিয়েছে। দুর্নীতি, টেন্ডারবাজি ও রাজনৈতিক সুবিধাভোগের মাধ্যমে তারা নিজেদের অবস্থান তৈরি করেছে। রুবেল তো স্থানীয় সরকার উপদেষ্টার গাড়িতে চলাফেরা করতো।”
ইশরাক আরও অভিযোগ করেন, “নগর ভবনে ঘাপটি মেরে থাকা এই দুর্বৃত্ত চক্র নতুন প্রজন্মের বৈষম্যবিরোধী আন্দোলনের নাম ব্যবহার করে টেন্ডারবাজিতে যুক্ত হয়েছে। এদের পেছনে কারা আছে, তা জানতে রুবেল ও প্রিন্সকে দ্রুত গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা জরুরি। এতে স্থানীয় সরকার উপদেষ্টার সাথে যোগসাজসও বেরিয়ে আসবে।”
তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান, “এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
এই বিভাগের আরও খবর
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
প্রায় দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার…
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

