বিএনপি এখন জনগণের দলে পরিণত হয়েছে: আব্দুল আউয়াল মিন্টু
- নিজস্ব সংবাদদাতা
- জুন ২৪, ২০২৫
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বিএনপি এখন কেবল একটি রাজনৈতিক দল নয়—নেতাকর্মীদের গণ্ডি পেরিয়ে এটি জনগণের দলে পরিণত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর উত্তরায় বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের কর্মসূচির প্রচারণা উপলক্ষে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, “বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে। একইসঙ্গে রাষ্ট্র সংস্কার এখন সময়ের দাবি। আর এই সংস্কার একটি চলমান প্রক্রিয়া—যার প্রতি বিএনপি সব সময় বিশ্বাস করে। তাই বিএনপি অনেক আগেই জনগণের সামনে ৩১ দফা কর্মসূচি উপস্থাপন করেছে, যা ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা হিসেবে কাজ করবে।”
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের সার্বিক দুঃখ-দুর্দশা বিবেচনা করে এই ৩১ দফা কর্মসূচি দিয়েছেন, যা বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি আধুনিক ও সমৃদ্ধশালী রাষ্ট্রে রূপ নেবে।
সরকারের বিরুদ্ধে অভিযোগ করে মিন্টু বলেন, “দেশে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পরিকল্পিতভাবে মব জাস্টিসের মতো ঘটনা ঘটানো হচ্ছে। এসব অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। বিএনপি কখনোই এই ধরনের সহিংস সংস্কৃতিকে সমর্থন করে না।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। তিনি বলেন, “বিএনপির ৩১ দফা কর্মসূচিতে রাষ্ট্রের উন্নয়নের জন্য যা কিছু প্রয়োজন, তার সবকিছুই অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও এই ৩১ দফা নিয়ে ইতিবাচক আলোচনা চলছে।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনার শাসনামলে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে। এই অবস্থার বিপরীতে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের অর্থনৈতিক মুক্তি সম্ভব হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এবিএমএ রাজ্জাক, সদস্য মোতালেব হোসেন রতন, তুরাগ থানা বিএনপির সভাপতি আতিকুর রহমান আতিক, দক্ষিণখান থানার সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাগর, বিমানবন্দর থানার সাবেক সভাপতি জুলহাস পারভেজ, উত্তরা-পূর্ব থানার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এফ ইসলাম চন্দন প্রমুখ।
এই বিভাগের আরও খবর
ফ্যামিলি কার্ডের অর্থসংস্থান নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ হওয়া প্রতিটি টাকা জনগণের…
রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের…
সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিক এবং আওয়ামী লীগের সাবেক…
শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে দুঃস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম…
নারী সংসদ সদস্যদের সংসদে আরও সক্রিয় ও দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…

