ডিএনএ বিশ্লেষণে অজ্ঞাত খুনীর পরিচয় উদঘাটন, সিআইডির অভিযানে গ্রেফতার
- নিজস্ব সংবাদদাতা
- জুন ২৪, ২০২৫
পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে খুন করে লাশ ডোবায় ফেলে দিয়েছিল খুনীরা। ০২ জনের নাম পরিচয় জানা গেলেও বাকিরা ছিল অজ্ঞাত। সিআইডির ক্রাইমসিন ইউনিটের তৎপরতায় বের হয়ে এলো অজ্ঞাতনামা খুনীর পরিচয়। এরপর এলআইসি শাখার পরিশীলিত তথ্য বিশ্লেষণে সনাক্ত হলো অবস্থান, সিআইডির জালে ধরা পড়লো অজ্ঞাতনামা খুনী। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সেলিম মাদবর @ রফিক (৪৯), পিতা-মৃত মো. আলী মাদবর, মাতা-রিজিয়া বেগম, গ্রাম-ঘটখালী (চাওড়া) থানা-আমতলী জেলা- বরগুনা। গত ২৩/০৬/২০২৫ খ্রি. তারিখে সিআইডি এলআইসি শাখার একটি চৌকস টীম ডিএমপি’র ডেমরা ধানাধীন সারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত অভিযুক্ত সেলিম মাদবর @রফিক (৪৯)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, টোল উত্তোলন নিয়ে বিরোধের জেরে গত ২৪/০২/২০২৪ খ্রি. রাত আনুমানিক ০৭:৫০ ঘটিকায় ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভাধীন নান্দিকাঠি গ্রামস্থ লাইফকেয়ার ডায়াগনস্টিক সেন্টার হতে অনুমান ২০০ গজ পূর্বে পাকা রাস্তার উপর ভিকটিম ইমরান হাওলাদারকে (৩২) পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যা করে লাশ পার্শ্ববর্তী কচুরিপানা ভর্তি ডোবার পানিতে ফেলে দেয় খুনীরা। তাদের হামলায় গুরুতর আঘাত প্রাপ্ত হন ভিকটিম ইমরান এর স্ত্রী ফাহিমা বেগম। পরবর্তীতে নিহত ইমরান এর পিতা আব্দুর রশিদ হাওলাদার বাদি হয়ে ০২ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলা নং নলছিটি থানার মামলা নং- ০৮, তারিখ- ২৫/০২/২০২৪ খ্রি., ধারা- ৩৪১/৩০২/৩৪ পেনাল কোড।
ঘটনার পরপরই সিআইডি’র ক্রাইমসিন টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন আলামত জব্দ করে। জব্দকৃত আলামত পরীক্ষার নিমিত্ত ডিএনএ ল্যাব সিআইডি সদর দপ্তর ঢাকায় প্রেরণ করা হলে ডিএনএ বিশেষজ্ঞগণ ঘটনাস্থলে প্রাপ্ত আলামত সমূহ পরীক্ষা করে অজ্ঞাতনামা একজনের ডিএনএ’র অস্তিত্ব পায়। ডিএনএ প্রোফাইল ম্যাচিং এর মাধ্যমে জানা যায় তার নাম মো. সেলিম মাদবর @রফিক(৪৯) । তাকে গ্রেফতার করতে সিআইডি’র এলআইসি শাখা বিভিন্ন ভাবে তথ্য উপাত্ত বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করতে থাকে। এরই ধারাবাহিকতায় অভিযুক্তর অবস্থান সনাক্ত করে এলআইসি শাখার একটি চৌকস টীম ডিএমপি’র ডেমরা ধানাধীন সারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত অভিযুক্ত সেলিম মাদবর @রফিককে (৪৯) গ্রেফতার করে।
নথিপত্র পর্যালোনায় জানা যায় তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানার ০২ টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়াও বাড্ডা থানার মামলা নং- ২৪, তারিখ- ১০/১১/২০২০ খ্রি., ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড এ মো. সেলিম মাদবর @রফিক(৪৯) এর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।
অন্যদিকে এজাহারনামীয় ০১ নং অভিযুক্ত আল আমিন হাওলাদার বিজ্ঞ আদালতে আত্মসমর্পন করলে ডিএনএ বিশেষজ্ঞগণ অভিযুক্তের ডিএনএ প্রোফাইল প্রস্তুত করেন এবং পরীক্ষান্তে ঘটনাস্থলে প্রাপ্ত আলামতের সাথে অভিযুক্ত আল আমিন হাওলাদারের ডিএনএ ম্যাচিং পাওয়া যায়।
গ্রেফতারকৃত অভিযুক্ত মো.সেলিম মাদবর @রফিককে (৪৯)কে যথানিয়মে তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। সিআইডি’র এলআইসি শাখা বিভিন্ন ভাবে তথ্য বিশ্লেষণ ও পর্যবেক্ষণে সর্বোচ্চ পারঙ্গমতা অর্জনে বদ্ধ পরিকর এবং এর মাধ্যমে অপরাধ সংঘটনের অবস্থান ও অপরাধী সনাক্ত করে গ্রেফতার ও আইনের আওতায় আনতে নিরলস কাজ করে যাচ্ছে।
এই বিভাগের আরও খবর
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ
সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত…
মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান:পাইপ , শ্যালো মেশিন ধ্বংস
মিরসরাইয়ে অভিযান চালিয়ে ধ্বংস করা হচ্ছে শ্যালো মেশিন…
আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান
একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ধারার ব্যাংকে…
যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৭টি মোটরসাইকেল উদ্ধার
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে আন্তঃজেলা…
প্রতিষ্ঠাবার্ষিকী র্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচিতে ডিএমপির ধন্যবাদ বিএনপিকে
রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা মাথায় রেখে বাংলাদেশ…
আরও পড়ুন
রবিবার চট্টগ্রামে কিছু এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি মেরামত ও উন্নয়নকাজের কারণে রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম নগরের বেশ কয়েকটি এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল…
দিনাজপুরে যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ বিজিবি’র
দিনাজপুর সীমান্ত এলাকার বসবাসরত তরুণ ও যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিজিবির উদ্যোগে জেলার বিরল উপজেলা মডেল…
ইউক্রেনের শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহত বেড়ে ১৬
ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরের একটি শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন…
ইরাকি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি পার হওয়ার বিশেষ অনুমতি দিল ইরান
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে চলাচল ব্যাপকভাবে সীমিত থাকার মধ্যেই ইরাকের কয়েকটি তেলবাহী ট্যাংকারকে বিশেষ অনুমতিতে প্রণালি অতিক্রমের…
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৩
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল…
যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী…
রামেক হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে দুই নারী আটক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজনের মোবাইল ফোন চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাদের…
টাঙ্গুয়ার হাওরে আনসারের অভিযান, ৭ জেলেকে জরিমানা; অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কোনা জাল দিয়ে মাছ ধরার সময় সাত জেলেকে আটক করেছে বাংলাদেশ আনসার…

