আহত পুলিশ সদস্যদের দেখতে ঢামেকে স্বরাষ্ট্র উপদেষ্টা
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১৯, ২০২৫
“পর্যাপ্ত অস্ত্রসহ জীবন বাজি রেখে কাজ করছে পুলিশ”—জাহাঙ্গীর আলম চৌধুরী
রাজধানীর ফকিরাপুলে মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ফকিরাপুলে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের ধরতে গিয়ে পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হন। এরপরও পুলিশ তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে। এটি সাহসী ও প্রশংসনীয় অভিযান।”
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পুলিশ হালকা অস্ত্র নিয়ে কাজ করছে না। প্রয়োজনীয় পরিমাণ অস্ত্র নিয়েই তারা অভিযানে নামে। অপরাধীরা এখানে কোনো ভারী অস্ত্র ব্যবহার করেনি, পিস্তল দিয়ে গুলি চালানো হয়েছে। পুলিশ সব সময় প্রস্তুত এবং সন্ত্রাসীরা বেশি সুযোগ নিতে পারছে না।”
তিনি বলেন, “জীবন ঝুঁকি নিয়েও পুলিশ মাঠে কাজ করছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ যেভাবে সাহসিকতা দেখাচ্ছে, তা প্রশংসার যোগ্য। আমরা চাই, সমাজ থেকে মাদক পুরোপুরি নির্মূল হোক।”
এ সময় তিনি আরও জানান, অভিযানে মাদক কারবারিদের ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ সাড়ে ৯ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আটক আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, বুধবার দিবাগত রাতে ফকিরাপুল মোড়ে ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারীরা গুলি চালালে সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন গুলিবিদ্ধ হন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এই বিভাগের আরও খবর
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও…
বাংলাদেশে পরকীয়া, পারিবারিক ভাঙন ও বিবাহবিচ্ছেদ: বদলে যাওয়া সমাজের এক নীরব সংকট
বাংলাদেশের সমাজে বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়া দীর্ঘদিন ধরেই…
হেমোরেজিক ডেঙ্গুর আশঙ্কা, তিন মাসের বিশেষ অভিযান শুরু; লার্ভা মিললে জরিমানার হুঁশিয়ারি
দেশে চলতি বছর ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ আকার…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…

