রাজধানীতে পৃথক ঘটনায় ৩ নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১৮, ২০২৫
১৮ জুন ২০২৫
রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় পৃথক চারটি ঘটনায় তিন নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—রামপুরার সুমি আক্তার (৩৫), কদমতলীর রুহেনা আক্তার (২১), সবুজবাগের তানিয়া (২২) এবং মহাখালীর মুন্না (১৯)। বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
রামপুরা পূর্ব হাজীপাড়ার বাসিন্দা সুমি আক্তার পিরোজপুর সদর উপজেলার মনেজ হাওলাদারের মেয়ে। তিনি স্বামী শহিদুল ইসলামের সঙ্গে ঝিলপাড় এলাকার একটি বাসায় থাকতেন। মঙ্গলবার রাত ১১টার দিকে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। রামপুরা থানার এসআই খান আব্দুর রহমানের সুরতহাল প্রতিবেদনে বলা হয়, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
অন্যদিকে, বরগুনার আমতলীর রুহেনা আক্তার নারায়ণগঞ্জ ফতুল্লার পাগলা এলাকায় স্বামী হামিদুল ইসলামের সঙ্গে বসবাস করতেন এবং কদমতলীর একটি কারখানায় চাকরি করতেন। মঙ্গলবার রাত ৮টার দিকে সিয়াম রোলিং ফ্যাক্টরির সামনে একটি ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে রাত ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে কদমতলী থানা পুলিশ।
সবুজবাগ মাদারটেক এলাকার বাসিন্দা তানিয়া জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা আজমল হকের মেয়ে। মঙ্গলবার দুপুরে মুগদা হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সবুজবাগ থানার এসআই ফাতেমা জানান, মরদেহের গলায় ওড়না পেঁচানো ছিল, তবে গলায় কোনো দাগ নেই। তার বাম হাতে দুই ইঞ্চির একটি কাটা জখম রয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি, তদন্ত চলছে।
চতুর্থ ঘটনায়, মহাখালী আদর্শনগরের বাসিন্দা মুন্না (১৯), শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি একজন গাড়ির হেল্পার। মঙ্গলবার বাসায় গলায় ফাঁস দেন, পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বনানী থানার এসআই মওদুদ কামাল এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানিয়েছে, প্রতিটি মৃত্যুর ঘটনায় সতর্কতার সঙ্গে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠাবার্ষিকী র্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচিতে ডিএমপির ধন্যবাদ বিএনপিকে
রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা মাথায় রেখে বাংলাদেশ…
হাজীগঞ্জে ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার, উদ্ধার দুই ট্রাক ও কাটার
চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায়…
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নামে ভুয়া পরিচয়: ‘ছাত্র প্রতিনিধি’ দাবি মিথ্যা, জানাল মন্ত্রণালয়
‘চাঁদাবাজি করতে গিয়ে আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান…
আইনাঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখতে ভূমিকা রাখছে ল’ রিপোর্টার্স ফোরাম : অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ল’ রিপোর্টার্স ফোরাম…
যাত্রাবাড়ীতে ডাকাতির ঘটনায় বৃদ্ধের মৃত্যু, আহত স্ত্রী হাসপাতালে
রাজধানীর যাত্রাবাড়ীতে ডাকাতির ঘটনায় ইসমাইল হোসেন (৮০) নামে…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের কর্মসূচি ঘোষণাকে “ভালো লক্ষণ নয়” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…

