শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী হবে: স্পিকার  হাফিজ উদ্দিন

অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পাকিস্তান সফরে দেশটির আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

পাকিস্তান সফরকালে দেশটির গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ‘ইনশাআল্লাহ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হবে এবং দুই দেশ চিরকাল ভাই হিসেবে থাকবে।’

পাকিস্তানের আতিথেয়তায় অভিভূত স্পিকার

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের আতিথেয়তায় অভিভূত হওয়ার কথা উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সফরে তিনি প্রাদেশিক পরিষদের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তারা অত্যন্ত অমায়িক এবং আন্তরিকভাবে বাংলাদেশ প্রতিনিধি দলের দেখাশোনা করেছেন।

দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় আলোচনার প্রসঙ্গ টেনে তিনি জানান, তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যৌক্তিক আলোচনা হয়েছে। তারা অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সবশেষে পাকিস্তানের আতিথেয়তাকে অত্যন্ত উপভোগ্য ও অতুলনীয় হিসেবে অভিহিত করে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন