বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬৫

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে ২৪ ঘণ্টার বিশেষ অভিযান; গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠিয়েছে পুলিশ

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ছয় নেতা

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতা রয়েছেন।

তাঁরা হলেন— ঢাকা মহানগর ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান (৫৬), ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহ জসিম উদ্দিন (৫৮), ১২ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম কৌশিক (২৩), ১২ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য রমজান আলী (৬২), লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিহাদ (২১) এবং ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (৫০)।

আদালতে পাঠানো হয়েছে গ্রেফতার ব্যক্তিদের

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন