মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শুটিংয়ে গিয়ে আর ফেরা হলো না, না ফেরার দেশে অভিনেতা সোহেল খান

বগুড়া সিএমএইচে মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ; ‘নসিব’ সিনেমার শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

পারিবারিক সূত্রে জানা গেছে, ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। মঙ্গলবার তার শুটিং শেষ হওয়ার কথা ছিল। এর মধ্যেই সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়।

শুটিং ইউনিটের সদস্যদের ভাষ্য, মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুত হয়েছিলেন অভিনেতা সোহেল খান। একপর্যায়ে হোটেলের কক্ষে তাকে ডাকতে গিয়ে ইউনিটের এক সদস্য বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন