বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্যোক্তা তৈরিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কোনো রাজনৈতিক শক্তিই উদ্যোক্তাদের আটকাতে পারে না।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশন আয়োজিত ‘কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশে মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে ব্যাংকগুলো উদ্যোক্তাদের সহযোগিতা করে। কিন্তু বাংলাদেশে এ ধরনের সহযোগিতা নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আ ন ম এহছানুল হক মিলন বলেন, আঞ্চলিক জোনগুলোতে থাকা শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয় প্রয়োজন। এ লক্ষ্যেই শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয়ে সরকার কাজ করছে।

