সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ডিসেম্বরে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নিরাপত্তা জোরদার

ডিসেম্বর মাসে কোনো অবৈধ ও বিতর্কিত ব্যক্তি যেন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে পুশইন, মাদক, অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সীমান্তে বাড়তি নজরদারি

বিজিবি মহাপরিচালক বলেন, ‘ডিসেম্বরে কোনো অবৈধ ও বিতর্কিত ব্যক্তি যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, পুশইন ও মাদক যেন ঠেকানো যায় এবং অস্ত্র-বিস্ফোরক যেন না আসতে পারে, সে জন্য আমি সীমান্ত এলাকাগুলো পরিদর্শন করছি। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যেন আমরা এসব বিষয় নিশ্চিত করতে পারি এবং সরকারের নির্দেশনা পালন করতে পারি।’

তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘স্থানীয় যারা আছেন, আমরা আপনাদেরও সাহায্য চাই। আপনাদের কাছে অনেক তথ্য থাকে। কারও যাওয়া বা আসার বিষয়ে কোনো তথ্য পেলে আমাদের জানাবেন। বিজিবিকে জানালে যেন তা বন্ধ করা যায়, সে ব্যবস্থা নেব।’

এ সময় বিজিবি মহাপরিচালকের সঙ্গে বাহিনীটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন