সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও জাতিসংঘ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূত।

বাংলাদেশে নিযুক্ত রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূত পৃথকভাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক এবং জাতিসংঘ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তাঁরা।

রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং জাতিসংঘ সংক্রান্ত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা

অন্য এক পৃথক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে। এ সময় তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি জাতিসংঘ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ড. খলিলুর রহমান। এর ধারাবাহিকতায় রাষ্ট্রদূতদের সঙ্গে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন