নাজিরপুরের তারাবুনিয়া ও উপজেলা সদরের বাড়িতে হামলার ঘটনা, পুলিশের কাছে নেই তথ্য
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল ও সন্ধ্যায় উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এবং উপজেলা সদরে এ হামলার ঘটনা ঘটে।
গ্রামের বাড়িতে হামলা
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
শ ম রেজাউল করিম আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক।
উপজেলা সদরের বাড়িতেও ভাঙচুর ও আগুন
স্থানীয়রা জানান, একই দিন সন্ধ্যা ৭টার দিকে নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত তাঁর আরেকটি বাড়িতে হামলা চালায় কিছু লোক। সেখানেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশের কাছে নেই তথ্য
এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলার বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই। খোঁজখবর নিয়ে বিষয়টি জানানো হবে।

