দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু বেড়ে ১ হাজার ৩০৪; নিশ্চিত হাম শনাক্ত ২৫ হাজারের বেশি
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১৯ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০৪ জনে।
শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এক দিনে পাঁচজনের মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে সিলেট বিভাগের তিনজন এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর সকাল পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ১ হাজার ৩০৪ জনের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯৯ জনের মৃত্যু হয়েছে।
নতুন করে নিশ্চিত হাম ১৪৮ জনের
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭২ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ১৪৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। আর নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৮ জনে।
হাসপাতালে ভর্তি ২ লাখ ১৯ হাজারের বেশি
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ লাখ ১০ হাজার ৪০১ জন।

