অনুসরণ করুন:
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

পাকিস্তান-সৌদি আরবের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের অনুমোদন

চুক্তির পক্ষে ২৭৯ ও বিপক্ষে ১১৯ ভোট; তিন দেশের যেকোনো একটির ওপর হামলা অন্য দুই দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিয়েছে তুরস্কের পার্লামেন্ট। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সাধারণ অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আলোচনা শেষে চুক্তিটি অনুমোদিত হয়।চুক্তির পক্ষে ভোট দিয়েছেন ২৭৯ জন পার্লামেন্ট সদস্য। বিপক্ষে ভোট পড়েছে ১১৯টি। এ ছাড়া ভোটদানে বিরত ছিলেন ৩৯৮ জন সদস্য।চুক্তির ১৬টি অনুচ্ছেদএর আগে বুধবার তুরস্কের পার্লামেন্টে চুক্তিটির প্রথম অনুচ্ছেদ অনুমোদন করা হয়। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে মোট ১৬টি অনুচ্ছেদ রয়েছে।তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে চুক্তিগত ৭ আগস্ট মক্কায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সম্মেলনে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়।চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচিত হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন