অনুসরণ করুন:
রবিবার, ১ নভেম্বর ২০২৬

পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠান

বন্দরের জ্বালানি চাহিদা পূরণে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব, নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষার ওপর গুরুত্ব প্রতিমন্ত্রীর

পায়রা বন্দরে সৌরবিদ্যুৎভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপ। এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের সঙ্গে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক হয়। এতে পায়রা বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, জ্বালানি চাহিদা পূরণ এবং সম্ভাব্য বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব

বৈঠকে চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিনিধি দল পায়রা বন্দরে সৌরবিদ্যুৎভিত্তিক পাওয়ার প্ল্যান্ট স্থাপনে বিনিয়োগের আগ্রহের কথা জানায়।

প্রতিনিধি দলের ভাষ্য অনুযায়ী, চীনে বৃহৎ জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রতিষ্ঠানটির দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। চীনের পাশাপাশি বিভিন্ন দেশেও এ খাতে কাজ করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশেও তাদের কার্যক্রম রয়েছে।

বিদেশি বিনিয়োগকে স্বাগত জানালেন প্রতিমন্ত্রী

চীনা প্রতিষ্ঠানটির বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, পায়রা বন্দর দিন দিন সম্প্রসারিত হচ্ছে। বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জ্বালানি চাহিদা পূরণেও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে সরকার সবসময় বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করে আসছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীও অত্যন্ত আন্তরিক।

বন্দরের নিরাপত্তা ও জাতীয় স্বার্থে গুরুত্ব

পায়রা বন্দরকে দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী এর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, যেকোনো বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় স্বার্থ ও নিরাপত্তাকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন যারা

বৈঠকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বন্দরের জ্বালানি চাহিদা পূরণে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব, নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষার ওপর গুরুত্ব প্রতিমন্ত্রীর

পায়রা বন্দরে সৌরবিদ্যুৎভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপ। এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের সঙ্গে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক হয়। এতে পায়রা বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, জ্বালানি চাহিদা পূরণ এবং সম্ভাব্য বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব

বৈঠকে চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিনিধি দল পায়রা বন্দরে সৌরবিদ্যুৎভিত্তিক পাওয়ার প্ল্যান্ট স্থাপনে বিনিয়োগের আগ্রহের কথা জানায়।

প্রতিনিধি দলের ভাষ্য অনুযায়ী, চীনে বৃহৎ জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রতিষ্ঠানটির দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। চীনের পাশাপাশি বিভিন্ন দেশেও এ খাতে কাজ করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশেও তাদের কার্যক্রম রয়েছে।

বিদেশি বিনিয়োগকে স্বাগত জানালেন প্রতিমন্ত্রী

চীনা প্রতিষ্ঠানটির বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, পায়রা বন্দর দিন দিন সম্প্রসারিত হচ্ছে। বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জ্বালানি চাহিদা পূরণেও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে সরকার সবসময় বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করে আসছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীও অত্যন্ত আন্তরিক।

বন্দরের নিরাপত্তা ও জাতীয় স্বার্থে গুরুত্ব

পায়রা বন্দরকে দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী এর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, যেকোনো বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় স্বার্থ ও নিরাপত্তাকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন যারা

বৈঠকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন