ভুয়া মেজরের প্রেমের ফাঁদে নারী চিকিৎসক, ব্ল্যাকমেইল-ধর্ষণ ও ৫০ লাখ টাকা আত্মসাৎ!
- নিজস্ব সংবাদদাতা
- জুন ৩, ২০২৫
একজন চিকিৎসক নারীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, পর্নোগ্রাফি এবং প্রতারণার অভিযোগে নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয়দানকারী মো. বেনজির হোসেন (৪১) নামে একজন প্রতারককে গ্রেফতার করেছে যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
মঙ্গলবার (৩ জুন) ভোর রাতে নড়াইল সদর উপজেলার মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে ছয়টি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড, নিজের নামে একটি পাসপোর্ট ও চারটি চেকের পাতা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আসামি বেনজির হোসেন একজন চিকিৎসকের চেম্বারে রোগী সেজে চিকিৎসা নিতে যান। পরে নিজেকে সেনাবাহিনীর মেজর এবং ক্যাডেট কলেজে পড়াশোনা করেছেন বলে পরিচয় দিয়ে ওই নারীকে প্রেমের প্রস্তাব দেন। একপর্যায়ে বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে তোলেন এবং বিভিন্ন সময় আবাসিক হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
অভিযোগ রয়েছে, সম্পর্ক চলাকালে বেনজির গোপনে ওই নারীর নগ্ন ছবি ও ভিডিও ধারণ করেন এবং পরে ব্ল্যাকমেইল করে বাসায় এসে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। তিনি বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে ৫০ লাখ টাকা হাতিয়ে নেন।
যখন ভুক্তভোগী বিয়ের জন্য চাপ দেন ও অর্থ ফেরত চান, তখন বেনজির জানান যে তিনি বিয়ে করবেন না এবং টাকা ফেরতও দেবেন না। পরে তদন্ত করে জানা যায়, তিনি প্রকৃতপক্ষে সেনাবাহিনীর কেউ নন—এটি ছিল পুরোপুরি সাজানো পরিচয়।
ভুক্তভোগী নারী অভিযোগ করেন, আসামি সবকিছু স্বীকার করলেও তাকে হুমকি দেন যে, বিষয়টি কাউকে জানালে তার শিশুপুত্রকে গুম করে দেবেন এবং নগ্ন ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেবেন।
বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করলে যশোরের পুলিশ সুপার জনাব রওনক জাহান বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত আসামিকে গ্রেফতারে নির্দেশনা দেন।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেনজির হোসেন অভিযোগের সত্যতা স্বীকার করেন এবং জানান, তিনি এর আগেও বিভিন্ন নারীর সঙ্গে প্রতারণা করেছেন এবং একাধিক থানায় তার নামে পর্নোগ্রাফি ও প্রতারণার মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির পরিচয়: নাম: মো. বেনজির হোসেন (৪১), পিতা: মৃত জামির হোসেন, ঠিকানা: মির্জাপুর (পূর্বপাড়া), থানা-নড়াইল সদর, জেলা-নড়াইল।
উদ্ধারকৃত আলামত: ১। ছয়টি মোবাইল ফোন, ২। তিনটি সিম কার্ড, ৩। একটি পাসপোর্ট, ৪। চারটি চেকের পাতা
আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই বিভাগের আরও খবর
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ
সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত…
মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান:পাইপ , শ্যালো মেশিন ধ্বংস
মিরসরাইয়ে অভিযান চালিয়ে ধ্বংস করা হচ্ছে শ্যালো মেশিন…
আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান
একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ধারার ব্যাংকে…
যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৭টি মোটরসাইকেল উদ্ধার
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে আন্তঃজেলা…
প্রতিষ্ঠাবার্ষিকী র্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচিতে ডিএমপির ধন্যবাদ বিএনপিকে
রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা মাথায় রেখে বাংলাদেশ…
আরও পড়ুন
রবিবার চট্টগ্রামে কিছু এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি মেরামত ও উন্নয়নকাজের কারণে রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম নগরের বেশ কয়েকটি এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল…
দিনাজপুরে যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ বিজিবি’র
দিনাজপুর সীমান্ত এলাকার বসবাসরত তরুণ ও যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিজিবির উদ্যোগে জেলার বিরল উপজেলা মডেল…
ইউক্রেনের শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহত বেড়ে ১৬
ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরের একটি শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন…
ইরাকি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি পার হওয়ার বিশেষ অনুমতি দিল ইরান
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে চলাচল ব্যাপকভাবে সীমিত থাকার মধ্যেই ইরাকের কয়েকটি তেলবাহী ট্যাংকারকে বিশেষ অনুমতিতে প্রণালি অতিক্রমের…
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৩
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল…
যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী…
রামেক হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে দুই নারী আটক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজনের মোবাইল ফোন চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাদের…
টাঙ্গুয়ার হাওরে আনসারের অভিযান, ৭ জেলেকে জরিমানা; অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কোনা জাল দিয়ে মাছ ধরার সময় সাত জেলেকে আটক করেছে বাংলাদেশ আনসার…

