আইসিসি ও এসিসিতে পারস্পরিক সমর্থনে একমত বিসিবি-পিসিবি
- প্রান্তকাল ডেস্ক
- মে ১০, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)–এর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলে জানা গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিবাচক সম্পর্কের আভাস পাওয়ার পর এবার এশিয়ান ও আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনেও একে অপরকে সমর্থন দেওয়ার বিষয়ে একমত হয়েছে দুই বোর্ড।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি–র এক প্রতিবেদনে পিসিবির ঘনিষ্ঠ একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দুই দিনের ঢাকা সফর শেষে ইতিবাচক বার্তা নিয়ে দেশে ফিরেছেন।
সফরকালে তিনি বাংলাদেশের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ক্রিকেট প্রধান তামিম ইকবাল–ও উপস্থিত ছিলেন।
সূত্রটি জানায়, বৈঠকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) দুই-স্তরের কাঠামো চালুর যেকোনো উদ্যোগ প্রতিহত করার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ২০২৭ সালের পর নতুন আর্থিক চক্রে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইভেন্টগুলোর আয় বণ্টন এবং ডব্লিউটিসির পরবর্তী সংস্করণে আরও ভারসাম্য নিশ্চিত করার বিষয়েও দুই বোর্ড একমত হয়েছে।
সূত্রের ভাষ্য অনুযায়ী, বর্তমানে ডব্লিউটিসিতে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সবচেয়ে বেশি ম্যাচ ও সুযোগ পাচ্ছে। অন্যদিকে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ তুলনামূলকভাবে কম গুরুত্ব পাচ্ছে।
এছাড়া বৈঠকে আইসিসির ভেতরে আরও শক্তিশালী জোট গঠনের লক্ষ্যে অন্যান্য ক্রিকেট বোর্ডকে সঙ্গে নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে এশীয় পর্যায়ে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
সূত্র আরও জানায়, মহসিন নাকভি ও তামিম ইকবাল উভয়েই অন্যান্য বোর্ডের সঙ্গে যোগাযোগ করে আইসিসি পর্যায়ে সমর্থন আদায়ের চেষ্টা করবেন। পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও আইসিসির যেকোনো ইস্যুতে পাকিস্তান ও বাংলাদেশ একে অপরকে সমর্থন দেবে বলেও সম্মতি হয়েছে।
এই বিভাগের আরও খবর
প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিতে আম্মানের পথে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব
ঢাকা, ০৮ আগস্ট ২০২৬ খ্রি. বাংলাদেশ পুলিশ ফুটবল…
বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের জাতীয় প্রতিযোগিতা হবে, বাড়ছে ক্রীড়া ভাতা
বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক অঙ্গনের জন্য প্রস্তুত করতে…
বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ায় চাপে ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির পরিকল্পনা বাতিলের…
স্পেনে নতুন জীবনের স্বপ্ন অপূর্ণ, সাগরে ডুবে মরক্কোর নারী ফুটবলারের মৃত্যু
ইউরোপে পাড়ি দিয়ে উন্নত ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিলেন…
চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় তাসকিন ও নাহিদ রানা, দ্বিতীয় টেস্টে শরিফুলকে পাওয়ার আশা বিসিবির
ক্রীড়া প্রতিবেদক চোট কাটিয়ে দ্রুত মাঠে ফেরার লক্ষ্য…
সর্বশেষ খবর
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
গাবতলীতে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
মাছের আড়তে কাজ করার সময় দুর্ঘটনা, আহত আরও একজন ঢাকা, ৮ আগস্ট ২০২৬:রাজধানীর দারুস সালাম থানার গাবতলী দীপনগর এলাকায় মাছের…
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…
প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত করার উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সংসদের দুই কক্ষের মধ্যে ‘চেক অ্যান্ড ব্যালান্স’ প্রতিষ্ঠার পরিকল্পনা ঢাকা, ৮ আগস্ট ২০২৬:ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার…

