অপ্রাপ্তবয়স্ক শিশুদের পর্নোগ্রাফি প্রস্তুত ও প্রচারের অভিযোগে একজন গ্রেফতার
- প্রান্তকাল ডেস্ক
- জুন ২, ২০২৫
অপ্রাপ্তবয়স্ক শিশুদের পর্নোগ্রাফি ভিডিও প্রস্তুত, সংরক্ষণ ও প্রচারের অভিযোগে মো. এখলাছ আলী (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন পাগার পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
Interpol-এর Crime Against Children Unit থেকে প্রাপ্ত একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে National Central Bureau (NCB), Dhaka এর মাধ্যমে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (CPC) বিষয়টি জানতে পারে। এতে উল্লেখ ছিল, একজন বাংলাদেশি নাগরিক বিভিন্ন ডিজিটাল মাধ্যমে অপ্রাপ্তবয়স্ক শিশুদের পর্নোগ্রাফি তৈরি, সংরক্ষণ ও প্রচার করে আসছেন।
সিআইডির সাইবার মনিটরিং টিম প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে। গ্রেফতারকৃত মো. এখলাছ আলী, পিতা-মোঃ এসকেন আলী ও মাতা-মোছা. ফাতেমা বেগমের সন্তান। তার স্থায়ী ঠিকানা নাটোর জেলার লালপুর থানার কামারহাতি গ্রামে। তিনি গাজীপুরে হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেডে আইটি বিভাগের সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
তদন্তে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশুদের পর্নোগ্রাফিক ভিডিও সংগ্রহ করতেন এবং তা মোবাইল ফোনে সংরক্ষণ ও প্রচার করতেন। ২০২৫ সালের ১ জুন, সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম প্রযুক্তিগত সহায়তায় তার অবস্থান শনাক্ত করে এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। অভিযানের সময় তার ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়, যাতে একাধিক শিশু পর্নোগ্রাফির ভিডিও পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মো. এখলাছ আলী অপরাধে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে পল্টন থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮(৫)(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং–০২, তারিখ–০২/০৬/২০২৫)। মামলার পূর্ণাঙ্গ তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এই বিভাগের আরও খবর
যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৭টি মোটরসাইকেল উদ্ধার
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে আন্তঃজেলা…
প্রতিষ্ঠাবার্ষিকী র্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচিতে ডিএমপির ধন্যবাদ বিএনপিকে
রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা মাথায় রেখে বাংলাদেশ…
হাজীগঞ্জে ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার, উদ্ধার দুই ট্রাক ও কাটার
চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায়…
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নামে ভুয়া পরিচয়: ‘ছাত্র প্রতিনিধি’ দাবি মিথ্যা, জানাল মন্ত্রণালয়
‘চাঁদাবাজি করতে গিয়ে আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান…
আইনাঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখতে ভূমিকা রাখছে ল’ রিপোর্টার্স ফোরাম : অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ল’ রিপোর্টার্স ফোরাম…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…

