সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মক্কা প্রদেশ ও জেদ্দায় সতর্কতা জারি, কারণ জানায়নি সৌদি কর্তৃপক্ষ

বাসিন্দাদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ, সতর্কতার কারণ জানায়নি কর্তৃপক্ষ

সৌদি আরবের পবিত্র মক্কা নগরী অবস্থিত মক্কা প্রদেশ ও জেদ্দা শহরে ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। শুক্রবার এ সতর্কতা জারি করা হয়। তবে সম্ভাব্য বিপদের কারণ সম্পর্কে কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

রিয়াদ থেকে এএফপি এ খবর জানিয়েছে।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বাসিন্দাদের ‘নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার’ নির্দেশ দিয়েছে।

আঞ্চলিক উত্তেজনার মধ্যে সতর্কতা

ইয়েমেনে পুনরায় শুরু হওয়া গৃহযুদ্ধের প্রেক্ষাপটে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরব বারবার হামলার শিকার হয়েছে। এসব হামলার জন্য ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের দায়ী করা হচ্ছে।

তবে মক্কা প্রদেশ ও জেদ্দায় জারি করা সর্বশেষ সতর্কতার সঙ্গে এসব হামলার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন