রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

তিন ইজিবাইকে তল্লাশি, মিলল ৪০ হাজার ইয়াবা

৪০ হাজার ইয়াবা, দুটি মোবাইল ফোন ও তিনটি ইজিবাইক জব্দ; পালিয়ে গেছেন এক চালক

কক্সবাজারের টেকনাফে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারে ব্যবহৃত তিনটি ইজিবাইক ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শনিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

সাব্বির আলম সুজন জানান, শনিবার সকালে কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ।

অভিযানকালে সন্দেহজনক তিনটি ইজিবাইক তল্লাশি করে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার ইয়াবা, দুটি মোবাইল ফোন এবং পাচারের কাজে ব্যবহৃত তিনটি ইজিবাইক জব্দ করা হয়। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।

পালিয়ে গেছেন এক চালক

কোস্ট গার্ডের এই কর্মকর্তা জানান, অভিযানের সময় একজন ইজিবাইক চালক কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। ফলে তাঁকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা আলামত ও আটক দুই মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে

সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন