শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সাবেক প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী শ্যোন অ্যারেস্ট

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা আরও এক মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে নিয়মিত হাজিরা দিতে আদালতে গেলে রাজবাড়ীর গোয়ালন্দ আমলি আদালতের বিচারক শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন।

এর আগে বুধবার গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক হুমায়ুন রেজা তাকে ওই মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন।

২০২৪ সালের ৪ আগস্ট গোয়ালন্দে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় করা মামলায় তাকে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।

কাজী কেরামত আলীর আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল ইসলাম আশা জানান, ৩৩২/২৪ নম্বর মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেফতার হয়েছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। পরে তিনি উচ্চ আদালত থেকে ওই মামলায় জামিন পান। এরপর ৩৩৪/২৪ নম্বর মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। ওই মামলায়ও তিনি জামিন পান। পরবর্তীসময়ে ৩৬৫/২৪ নম্বর মামলায় আবার শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন