শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জের ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করলো জমিয়ত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে শহরের ওয়েজখালিস্থ কার্যালয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা পর্যালোচনা করে প্রাথমিকভাবে পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।ঘোষিত প্রার্থীরা হলেন, সদর উপজেলার কাঠইর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মুফতি শামসুল ইসলাম, গৌরারং ইউনিয়নে মাওলানা শায়খ আব্দুল ওয়াহাব, লক্ষণশ্রী ইউনিয়নে মুফতি আব্দুল মালিক তোহা, রঙ্গারচর ইউনিয়নে বর্তমান মেম্বার মাওলানা জহুরুল হক এবং শাল্লা উপজেলার ৪ নম্বর ইউনিয়নে মাওলানা নাজমুল ইসলাম জাহিদ।

সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজের সভাপতিত্বে ও জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সভায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রস্তুতি, সম্ভাব্য প্রার্থী বাছাই এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

প্রাথমিকভাবে পাঁচজনের নাম ঘোষণা করা হলেও অন্যান্য ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের তালিকা সাক্ষাৎকার ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা শায়খ আব্দুল ওয়াহাব, যুগ্ম সম্পাদক মাওলানা রুকন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ রশিদ আহমদ, অর্থ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, সমাজকল্যাণ সম্পাদক মুফতি শামসুল ইসলাম (চেয়ারম্যান), মাওলানা রমজান হোসাইন, আহম ফখরুদ্দিন, অফিস সম্পাদক মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী, মাওলানা জামিলুর রহমান চৌধুরী, মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা আবুল কাসেম সাঈদ, মাওলানা আব্দুল হামিদ, মুফতি মুবাশ্বির আলী, মুফতি তাফাজ্জুল হক, ওবায়দুল্লাহ আল মামুন, মাওলানা লুৎফুর রহমান মুরাদাবাদী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্দুল মালিক তোহা, মাওলানা এরশাদ আহমদ, মাওলানা আতিকুল হোক, মাওলানা জাহাঙ্গীর খান প্রমুখ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন