অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে সিআইডির দেশব্যাপী অভিযান, শনাক্ত ১ হাজারের বেশি এমএফএস এজেন্ট
- প্রান্তকাল ডেস্ক
- মে ২৭, ২০২৫
দেশজুড়ে অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সদ্য জারি হওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুসারে এই অভিযান পরিচালিত হচ্ছে।
মঙ্গলবার (২৭ মে) সিআইডির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইনভিত্তিক জুয়া ও বেটিং কার্যক্রমে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পেশাদারভাবে কাজ করছে সংস্থাটি। এ পর্যন্ত ১ হাজারেরও বেশি মোবাইল ব্যাংকিং (এমএফএস) এজেন্টের বিরুদ্ধে জুয়া লেনদেন সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
সিআইডি সূত্রে জানা যায়, অভিযুক্ত এসব এজেন্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকে পাঠানো তালিকার ভিত্তিতে এসব এজেন্টের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) লাইসেন্স বাতিল ও অর্থদণ্ড আরোপের পদক্ষেপ নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনলাইন জুয়া এখন মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ব্যাপক হারে পরিচালিত হচ্ছে। অল্প সময়ে বেশি আয় করার আকর্ষণে তরুণ-তরুণীরা এতে জড়িয়ে পড়ছে। ফলে অনেকেই আর্থিকভাবে দেউলিয়া হয়ে আত্মহত্যা, পারিবারিক সহিংসতা, চুরি ও প্রতারণার মতো অপরাধে যুক্ত হচ্ছে।
সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২০ ধারা অনুযায়ী অনলাইন জুয়া খেলা, এর সঙ্গে সংশ্লিষ্ট অ্যাপ বা পোর্টাল তৈরি এবং প্রচারণা চালানো একটি শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। এছাড়া ২১ ও ২২ ধারায় জুয়া সংক্রান্ত লেনদেন, প্রতারণা ও ডিজিটাল জালিয়াতি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
সিআইডি নাগরিকদের অনুরোধ করেছে, তারা যেন নিজেরা এই ধরনের বেআইনি কার্যক্রম থেকে দূরে থাকে এবং পরিবারের সদস্য, বিশেষ করে তরুণ প্রজন্মকে সচেতন করেন। কোনো সন্দেহভাজন অ্যাপ, ওয়েবসাইট বা নম্বর সম্পর্কে তথ্য দিতে বলা হয়েছে সিআইডির সাইবার পুলিশ সেন্টারে। যোগাযোগের জন্য হটলাইন নম্বর: ০১৩২০০১০১৪৬, ০১৩২০০১০১৪৭, ০১৩২০০১০১৪৮।

এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠাবার্ষিকী র্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচিতে ডিএমপির ধন্যবাদ বিএনপিকে
রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা মাথায় রেখে বাংলাদেশ…
হাজীগঞ্জে ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার, উদ্ধার দুই ট্রাক ও কাটার
চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায়…
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নামে ভুয়া পরিচয়: ‘ছাত্র প্রতিনিধি’ দাবি মিথ্যা, জানাল মন্ত্রণালয়
‘চাঁদাবাজি করতে গিয়ে আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান…
আইনাঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখতে ভূমিকা রাখছে ল’ রিপোর্টার্স ফোরাম : অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ল’ রিপোর্টার্স ফোরাম…
যাত্রাবাড়ীতে ডাকাতির ঘটনায় বৃদ্ধের মৃত্যু, আহত স্ত্রী হাসপাতালে
রাজধানীর যাত্রাবাড়ীতে ডাকাতির ঘটনায় ইসমাইল হোসেন (৮০) নামে…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের কর্মসূচি ঘোষণাকে “ভালো লক্ষণ নয়” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…

