৪৭ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ‘সুরভি’: ডা. জুবাইদা রহমান
- স্টাফ রিপোর্টার | প্রান্তকাল
- মে ২৭, ২০২৫
দুস্থ, অসহায় ও ছিন্নমূল শিশু-কিশোরদের জীবন গঠনে ৪৭ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন ‘সুরভি’। সংগঠনটির কর্মকাণ্ড প্রত্যক্ষ করতে আজ মঙ্গলবার দুপুরে ‘সুরভি’র ধানমন্ডির প্রধান কার্যালয় পরিদর্শন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।
সেখানকার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানো হয় তাকে। ডা. জুবাইদা রহমান কার্যালয়ে পৌঁছানোর পর বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
শিশুদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সময়
পরিদর্শনের সময় তিনি ক্লাসরুম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। শিশুদের কাছে তাদের স্বপ্ন, আগ্রহ ও মতামত জানতে চান এবং কবিতা আবৃত্তি, কুরআন তেলাওয়াতসহ বিভিন্ন সাংস্কৃতিক পারদর্শিতা উপস্থাপনার জন্য উৎসাহিত করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের প্রতিভা আমাকে মুগ্ধ করেছে। নিজের লক্ষ্যকে কখনো ভোলা যাবে না, আমি তোমাদের পাশে থাকব।”
৪৭ বছরের কর্মকাণ্ডে প্রশংসা
পরে তিনি ‘সুরভি’র প্রতিষ্ঠাতা ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক সৈয়দা ইকবাল মান্দ বানু’র আঁকা শিল্পকর্ম এবং প্রতিষ্ঠানের কার্যক্রমভিত্তিক আলোকচিত্র ঘুরে দেখেন। এছাড়াও ‘সুরভি’র ওপর নির্মিত একটি ডকুমেন্টারি উপভোগ করেন তিনি।
সংস্থার নির্বাহী পরিচালক মো. আবু তাহের এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন।
‘সুরভি’ একটি বিশ্বাসের নাম
সংক্ষিপ্ত বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, “সুরভি কেবল একটি শিক্ষা কর্মসূচি নয়— এটি একটি বিশ্বাস, একটি আত্মবিশ্বাস। এখানকার শিশুরা কুরআন তেলাওয়াত, কবিতা আবৃত্তি, গান, নৃত্যসহ নানা সৃজনশীল চর্চায় পারদর্শী। শিক্ষার পাশাপাশি তারা সামাজিক ও মানবিক কাজেও যুক্ত। প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, কম্পিউটার প্রশিক্ষণ ও রক্তদান কর্মসূচিতে সুরভির অবদান অনন্য।”
তিনি জানান, দেশের ৪১টি জেলায় টিউবওয়েল প্রতিস্থাপন, মহিলাদের আইটি প্রশিক্ষণ, উচ্চশিক্ষায় বৃত্তি প্রদান, স্বাস্থ্যসেবা, মেডিকেল সরঞ্জাম বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে ‘সুরভি’।
শিক্ষা-সাম্যের পথে সমাজ গড়ার প্রত্যয়
১৯৭৯ সালে প্রতিষ্ঠিত ‘সুরভি’ এখন পর্যন্ত প্রায় ৪০ লাখ সুবিধাবঞ্চিত শিশু-কিশোরকে শিক্ষার আলোয় আলোকিত করেছে। তাদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলার এই প্রচেষ্টা সমাজ গঠনে এক অনুকরণীয় মডেল।
ডা. জুবাইদা রহমান বলেন, “আমার মা যে পথ শুরু করেছিলেন, সেটি আজ আরও বিস্তৃত ও শক্তিশালী। এভাবেই শিক্ষা, সাম্য ও মানবিকতা নিয়ে একটি আলোকিত বাংলাদেশ গড়তে হবে।”
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠাবার্ষিকী র্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচিতে ডিএমপির ধন্যবাদ বিএনপিকে
রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা মাথায় রেখে বাংলাদেশ…
হাজীগঞ্জে ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার, উদ্ধার দুই ট্রাক ও কাটার
চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায়…
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নামে ভুয়া পরিচয়: ‘ছাত্র প্রতিনিধি’ দাবি মিথ্যা, জানাল মন্ত্রণালয়
‘চাঁদাবাজি করতে গিয়ে আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান…
আইনাঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখতে ভূমিকা রাখছে ল’ রিপোর্টার্স ফোরাম : অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ল’ রিপোর্টার্স ফোরাম…
যাত্রাবাড়ীতে ডাকাতির ঘটনায় বৃদ্ধের মৃত্যু, আহত স্ত্রী হাসপাতালে
রাজধানীর যাত্রাবাড়ীতে ডাকাতির ঘটনায় ইসমাইল হোসেন (৮০) নামে…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের কর্মসূচি ঘোষণাকে “ভালো লক্ষণ নয়” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
