অনুসরণ করুন:
বুধবার, ৭ অক্টোবর ২০২৬

শেষ বলে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

৬ অক্টোবর ২০২৬

ত্রিদেশীয় সিরিজে জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ মুহূর্তে হতাশ হতে হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে। শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে শেষ বলে ৪ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সবচেয়ে কার্যকর ইনিংস খেলেন অধিনায়ক সাদিয়া ইসলাম। মাত্র ২২ বলে ৩৯ রান করে দলের স্কোরকে লড়াইয়ের পর্যায়ে নিয়ে যান তিনি।

এর আগে ওপেনিংয়ে মাইমুনা নাহের ৬ বলে ১ এবং অচেনা জান্নাত ২৪ বলে ১৬ রান করেন। নিশিতা আক্তার নিশি করেন ৩৫ বলে ২৬ রান। সাদিয়া আক্তার ১৮ বলে ১৮, ফারজানা ইয়াসমিন ৭ বলে ৬ এবং কুমারি শ্রীবণী রাণী ৫ বলে ৩ রান যোগ করেন।

১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারালেও দ্রুত ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। ওপেনার সাঞ্জানা কাভিন্দির ব্যাট থেকেই আসে দলের সর্বোচ্চ ৪৮ রান।

তাকে ভালোভাবে সহায়তা করেন বালাসুরিয়া, যিনি করেন ২১ রান। এছাড়া মানুদি ১১, মাথসারা ৯, সেওমিনি ১০ এবং লিমানসা ২ রান করেন।

শেষ পর্যন্ত ম্যাচের উত্তেজনা গড়ায় শেষ বল পর্যন্ত। শেষ বলে প্রয়োজনীয় রান তুলে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। ফলে প্রথম ম্যাচে বড় জয় পাওয়া বাংলাদেশের মেয়েরা দ্বিতীয় ম্যাচে জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত পরাজয় নিয়ে মাঠ ছাড়ে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন