সাংবাদিক মুন্নি সাহা ও স্বামীসহ সংশ্লিষ্টদের ৩৫টি ব্যাংক হিসাব ফ্রিজ, ১৮ কোটি টাকার লেনদেন স্থগিত
- প্রান্তকাল ডেস্ক
- মে ২৪, ২০২৫
সাংবাদিক মুন্নি সাহা, তার স্বামী কবির হোসেন এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৩৫টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসব হিসাবে বর্তমানে থাকা স্থিতির পরিমাণ ১৮ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৭৩৯ টাকা।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট কর্তৃক পরিচালিত মানিলন্ডারিং অনুসন্ধানে উঠে এসেছে, মুন্নি সাহা ও তার স্বামী পেশাগত প্রভাব খাটিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেন, যা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করা হয়ে থাকে।
৪৬টি হিসাবে ১৮৬ কোটি টাকার লেনদেন
সিআইডির প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, মুন্নি সাহা ও সংশ্লিষ্টদের নামে মোট ৪৬টি ব্যাংক হিসাব খোলা হয়েছে, যার মধ্যে ৩৫টি হিসাব বর্তমানে সক্রিয়। এই হিসাবগুলোতে এখন পর্যন্ত প্রায় ১৮৬ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে, যা তদন্ত কর্মকর্তাদের কাছে ‘সন্দেহজনক’ হিসেবে চিহ্নিত হয়েছে।
এই তথ্যের ভিত্তিতে অনুসন্ধানকারী কর্মকর্তা মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুযায়ী আদালতের কাছে হিসাবগুলো ফ্রিজ করার আবেদন করেন। পরবর্তীতে সিনিয়র স্পেশাল জজ, মহানগর দায়রা জজ আদালত, ঢাকা সংশ্লিষ্ট ৩৫টি হিসাব এবং তাতে থাকা ১৮ কোটি ১৬ লাখ টাকার বেশি অর্থ অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দেন।
অনুসন্ধান অব্যাহত
সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, মুন্নি সাহা ও তার স্বামীর বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা অনুসারে তদন্ত অব্যাহতরয়েছে। এই তদন্তে ভবিষ্যতে আরও নাম এবং প্রতিষ্ঠানের সম্পৃক্ততা উঠে আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে সূত্র।
সাম্প্রতিক বছরগুলোতে সাংবাদিকতা পেশার আড়ালে অবৈধ লেনদেন এবং অর্থপাচার সংক্রান্ত অভিযোগে এই প্রথম কোনো প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্বের বিরুদ্ধে এত বড় পরিসরে তদন্ত ও আদালতের নির্দেশে সম্পদ ফ্রিজ করার ঘটনা ঘটলো।
সিআইডি সূত্রে জানা যায়, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত চার্জশিট দাখিল এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় ইতোমধ্যে সাংবাদিকতা মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে, এবং অনেকে পেশাগত স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানাচ্ছেন।
এই বিভাগের আরও খবর
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ
সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত…
মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান:পাইপ , শ্যালো মেশিন ধ্বংস
মিরসরাইয়ে অভিযান চালিয়ে ধ্বংস করা হচ্ছে শ্যালো মেশিন…
আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান
একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ধারার ব্যাংকে…
যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৭টি মোটরসাইকেল উদ্ধার
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে আন্তঃজেলা…
প্রতিষ্ঠাবার্ষিকী র্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচিতে ডিএমপির ধন্যবাদ বিএনপিকে
রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা মাথায় রেখে বাংলাদেশ…
আরও পড়ুন
রবিবার চট্টগ্রামে কিছু এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি মেরামত ও উন্নয়নকাজের কারণে রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম নগরের বেশ কয়েকটি এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল…
দিনাজপুরে যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ বিজিবি’র
দিনাজপুর সীমান্ত এলাকার বসবাসরত তরুণ ও যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিজিবির উদ্যোগে জেলার বিরল উপজেলা মডেল…
ইউক্রেনের শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহত বেড়ে ১৬
ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরের একটি শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন…
ইরাকি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি পার হওয়ার বিশেষ অনুমতি দিল ইরান
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে চলাচল ব্যাপকভাবে সীমিত থাকার মধ্যেই ইরাকের কয়েকটি তেলবাহী ট্যাংকারকে বিশেষ অনুমতিতে প্রণালি অতিক্রমের…
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৩
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল…
যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী…
রামেক হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে দুই নারী আটক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজনের মোবাইল ফোন চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাদের…
টাঙ্গুয়ার হাওরে আনসারের অভিযান, ৭ জেলেকে জরিমানা; অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কোনা জাল দিয়ে মাছ ধরার সময় সাত জেলেকে আটক করেছে বাংলাদেশ আনসার…
