শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ার ইংলিশ-ধাক্কা: আঙুলের চোটে সিরিজ থেকে ছিটকে গেলেন জশ ইংলিশ

২৬ সেপ্টেম্বর, ২০২৬

​দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হারের পর এবার দলের গুরুত্বপূর্ণ উইকেটকিপার-ব্যাটসম্যান জশ ইংলিশকে হারিয়ে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া।

​সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে আগেই চাপে ছিল সফরকারীরা। তাদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বড় আঘাত হয়ে এসেছে ইংলিশের এই ইনজুরি। ডানহাতের তর্জনির চোটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলো থেকে পুরোপুরি ছিটকে গেছেন ৩১ বছর বয়সী এই ব্যাটার।

​ডারবানে গত বৃহস্পতিবার প্রথম ওয়ানডে চলাকালে কিপিংয়ের সময় আঙুলে আঘাত পান ইংলিশ। চোট নিয়েই শেষ পর্যন্ত কিপিং চালিয়ে যান এবং পরবর্তীতে ব্যাটিংয়ে নেমে রিভার্স সুইপ খেলতে গিয়ে মাত্র ৩ রান করে আউট হন।

​পরবর্তীতে এক্স-রে ও চিকিৎসকদের পরীক্ষার পর তার তর্জনীতে চির ধরা পড়ে (ফ্র্যাকচার)। ফলে সিরিজের বাকি দুই ম্যাচে তাকে আর পাচ্ছে না অসিরা। ক্রিকেট অস্ট্রেলিয়া আপাতত স্কোয়াডে নতুন কোনো বিকল্প নিচ্ছে না। আগের থেকেই স্কোয়াডে থাকা অ্যালেক্স কেয়ারি উইকেটের পেছনে গ্লাভস হাতে দায়িত্ব সামলাবেন।

​এমনিতে স্কোয়াডে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে থাকলেও বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেও একাদশে তার খেলার জোরালো সম্ভাবনা ছিল। ক্যারিয়ারের প্রথম ৫টি টেস্টের সবগুলোতেই তিনি খেলেছেন বিশুদ্ধ ব্যাটার হিসেবে।

​শেষ পর্যন্ত টেস্ট সিরিজে ইংলিশ ছিটকে গেলে তার বিকল্প হিসেবে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ভারত সফরে থাকা জশ ফিলিপি কিংবা স্যাম হার্পারের ভাগ্য খুলতে পারে। আর যদি দল কেবল স্পেশালিস্ট ব্যাটার নেয়ার সিদ্ধান্ত নেয়, তবে বিবেচনায় আসতে পারেন ন্যাথান ম্যাকসুয়েনি কিংবা পিটার হ্যান্ডসকম্ব।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন