পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ও অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রিয়াজ হোসেন খান (পিপিএম) পৌরশহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে তিনি পৌরশহরের বিভিন্ন স্থানে ব্যবসায়ী, পথচারী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
গণসংযোগকালে মেয়র প্রার্থী রিয়াজ হোসেন খান পৌরসভার বিভিন্ন সমস্যা ও নাগরিকদের প্রত্যাশার কথা শোনেন। এ সময় তিনি পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করা, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলা এবং জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
রিয়াজ হোসেন খান বলেন, পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করা, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলা এবং মানুষের সেবাকে অগ্রাধিকার দেওয়াই তাঁর লক্ষ্য। এ জন্য তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

