ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সদস্যদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল লিমিটেডের সহযোগিতায় এবং ক্র্যাবের ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পে ক্র্যাবের সদস্যদের বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে মোট ১২০ জন ক্র্যাব সদস্যের র্যান্ডম ব্লাড সুগার (RBS) ও সিরাম ক্রিয়েটিনিন (S. Creatinine) পরীক্ষা বিনামূল্যে সম্পন্ন করা হয়। পাশাপাশি সদস্যদের স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা সম্পর্কে চিকিৎসকদের পরামর্শ গ্রহণের সুযোগ দেওয়া হয়।
এ ছাড়া ক্যাম্পে ব্লাড প্রেসার পরিমাপ, পালস অক্সিমিটারের মাধ্যমে অক্সিজেন স্যাচুরেশন পরীক্ষা এবং অন্যান্য প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এর মাধ্যমে সাংবাদিকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ গ্রহণের সুযোগ তৈরি হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্র্যাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল লিমিটেডের এজিএম মুহা. হাফিজুর রহমানসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
আয়োজকরা জানান, সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার কারণে অনেক সময় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব হয় না। বিষয়টি বিবেচনায় নিয়ে ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সদস্যদের জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সাংবাদিকদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।
ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল লিমিটেডের পক্ষ থেকে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ মেডিকেল ক্যাম্প সাংবাদিকদের স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি সংগঠন ও সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার একটি উদ্যোগ হিসেবে অনুষ্ঠিত হয়।
এই বিভাগের আরও খবর
অপরাধ দমনে ক্রাইম রিপোর্টারদের বস্তুনিষ্ঠ ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল,…
সিআইডি থেকে বিদায় নিচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেব
অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) হিসেবে প্রায় এক…
দুই বছরের পথচলায় ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের ম্যাগাজিন প্রকাশ
দীর্ঘদিনের প্রস্তুতি ও প্রচেষ্টার পর প্রকাশিত হয়েছে বাংলাদেশ…
ঘুরে আসুন শ্রীমঙ্গল
এখন চলছে ভাদ্র মাস। ভ্রমণ পিপাসুদের অন্যতম পচ্ছন্দের…
হেপাটাইটিস: নীরব ঘাতকের বিরুদ্ধে সচেতনতার লড়াই
বিশেষ প্রতিবেদন | প্রান্তকাল মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জীবনের কঠিন লড়াইয়ে দোয়া চাইলেন সাংবাদিক জেমস রানা
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকায়…
একই নম্বরের দুই দলিল, ভুয়া নামজারির অভিযোগ
নোয়াখালীর বেগমগঞ্জে একই তারিখের একই দলিল নম্বর ও একই স্ট্যাম্প নম্বর ব্যবহার করে জমির দলিল সৃজন এবং এর ভিত্তিতে ভুয়া…
বাউফলে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের নিয়ে অপরাধবিরোধী সচেতনতামূলক সভা
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও হাট-বাজারের ব্যবসায়ীদের সঙ্গে সমাজের বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতামূলক…
প্রকল্পে অহেতুক বিলম্ব গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রতিটি প্রকল্পে সময়সীমা বেঁধে দেওয়ার নির্দেশ • জনশৃঙ্খলা ও সুরক্ষা খাতে বরাদ্দ ২,৬৬২ কোটি টাকা • জেলায় জেলায় ডগ স্কোয়াড…
কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা হচ্ছে স্থাপনা
পটুয়াখালীর কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা হচ্ছে স্থাপনা। প্রকাশ্য দিবালোকে এমন দখল প্রক্রিয়া চললেও পানি উন্নয়ন বোর্ড কিংবা…
মেগা প্রকল্পের আড়ালে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: শিবির সভাপতি
বিগত সরকারের আমলে বড় বড় মেগা প্রকল্পের আড়ালে নজিরবিহীন দুর্নীতি ও অর্থ লুটপাট সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী…
বাউফলে ৩১ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফলে ৩১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর)…
বাউফলে কালাইয়া বাজারের উন্নয়নকাজ পরিদর্শনে ইউএনও
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালে আহমেদ। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

