দুই বছরের পথচলায় ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের ম্যাগাজিন প্রকাশ
- নিজস্ব প্রতিবেদক
- সেপ্টেম্বর ১২, ২০২৬
দীর্ঘদিনের প্রস্তুতি ও প্রচেষ্টার পর প্রকাশিত হয়েছে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের বহুল প্রতীক্ষিত ম্যাগাজিন ‘ট্র্যাব বার্তা’। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সংগঠনের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করা হয়।
২০২৪ সালের ২৭ অক্টোবর যাত্রা শুরু করে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশের পরিবহন খাত, সড়ক যোগাযোগ, যানবাহন ব্যবস্থাপনা, যাত্রীসেবা ও সড়ক নিরাপত্তাসহ পরিবহন সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছে। পাশাপাশি পেশাগত সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতেও ভূমিকা রাখছে সংগঠনটি।
সংগঠনের দুই বছরের পথচলায় সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা, পরামর্শ ও সহযোগিতায় ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ বাস্তব রূপ পায়। দীর্ঘ প্রস্তুতি ও নানা প্রতিকূলতা পেরিয়ে শনিবার আনুষ্ঠানিকভাবে এর মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা বলেন, ‘ট্র্যাব বার্তা’ শুধু একটি প্রকাশনা নয়; এটি দেশের পরিবহন খাত ও পরিবহন সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক ম্যাগাজিন প্রকাশের বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এ সময় সদস্যরা ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রেখে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা জানান, ‘ট্র্যাব বার্তা’র মাধ্যমে পরিবহন খাতের ইতিবাচক দিকের পাশাপাশি অনিয়ম, অব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা ও জনদুর্ভোগের বিষয়গুলোও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।
ম্যাগাজিনটির প্রকাশকে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সাংগঠনিক পথচলার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংগঠনের সদস্যরা। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে ‘ট্র্যাব বার্তা’ পরিবহন খাত ও এ খাতের সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে।
এই বিভাগের আরও খবর
ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে…
অপরাধ দমনে ক্রাইম রিপোর্টারদের বস্তুনিষ্ঠ ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল,…
সিআইডি থেকে বিদায় নিচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেব
অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) হিসেবে প্রায় এক…
ঘুরে আসুন শ্রীমঙ্গল
এখন চলছে ভাদ্র মাস। ভ্রমণ পিপাসুদের অন্যতম পচ্ছন্দের…
হেপাটাইটিস: নীরব ঘাতকের বিরুদ্ধে সচেতনতার লড়াই
বিশেষ প্রতিবেদন | প্রান্তকাল মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জীবনের কঠিন লড়াইয়ে দোয়া চাইলেন সাংবাদিক জেমস রানা
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকায়…
একই নম্বরের দুই দলিল, ভুয়া নামজারির অভিযোগ
নোয়াখালীর বেগমগঞ্জে একই তারিখের একই দলিল নম্বর ও একই স্ট্যাম্প নম্বর ব্যবহার করে জমির দলিল সৃজন এবং এর ভিত্তিতে ভুয়া…
বাউফলে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের নিয়ে অপরাধবিরোধী সচেতনতামূলক সভা
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও হাট-বাজারের ব্যবসায়ীদের সঙ্গে সমাজের বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতামূলক…
প্রকল্পে অহেতুক বিলম্ব গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রতিটি প্রকল্পে সময়সীমা বেঁধে দেওয়ার নির্দেশ • জনশৃঙ্খলা ও সুরক্ষা খাতে বরাদ্দ ২,৬৬২ কোটি টাকা • জেলায় জেলায় ডগ স্কোয়াড…
কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা হচ্ছে স্থাপনা
পটুয়াখালীর কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা হচ্ছে স্থাপনা। প্রকাশ্য দিবালোকে এমন দখল প্রক্রিয়া চললেও পানি উন্নয়ন বোর্ড কিংবা…
মেগা প্রকল্পের আড়ালে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: শিবির সভাপতি
বিগত সরকারের আমলে বড় বড় মেগা প্রকল্পের আড়ালে নজিরবিহীন দুর্নীতি ও অর্থ লুটপাট সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী…
বাউফলে ৩১ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফলে ৩১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর)…
বাউফলে কালাইয়া বাজারের উন্নয়নকাজ পরিদর্শনে ইউএনও
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালে আহমেদ। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

