সিআইডি থেকে বিদায় নিচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেব
- নিজস্ব প্রতিবেদক
- সেপ্টেম্বর ১৪, ২০২৬
অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) হিসেবে প্রায় এক বছর দায়িত্ব পালনের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে বিদায় নিচ্ছেন আবু তালেব। নতুন কর্মস্থল হিসেবে পটুয়াখালীর কলাপাড়া সার্কেলে যোগদানের উদ্দেশ্যে তিনি সিআইডির দায়িত্ব থেকে বিদায় নিচ্ছেন।
বিদায় উপলক্ষে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় আবু তালেব বলেন, সিআইডিতে দায়িত্ব পালনকালে দেশের বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের সঙ্গে কাজ করার সুযোগ তার জন্য আনন্দের পাশাপাশি শেখারও একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে থাকবে।
তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা, আন্তরিকতা ও গঠনমূলক ভূমিকা তাকে দায়িত্ব পালনে সহযোগিতা করেছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সব মিডিয়াকর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আবু তালেব তার বার্তায় বলেন, কর্মস্থল পরিবর্তন হলেও গণমাধ্যমকর্মীদের সঙ্গে গড়ে ওঠা সুন্দর পেশাগত সম্পর্ক ও আন্তরিকতা অটুট থাকবে বলে তিনি প্রত্যাশা করেন। ভবিষ্যতে বিভিন্ন দায়িত্ব ও ভিন্ন প্রেক্ষাপটে আবারও গণমাধ্যমকর্মীদের সঙ্গে দেখা এবং কাজ করার সুযোগ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রায় এক বছর সিআইডির মিডিয়া শাখায় দায়িত্ব পালনকালে গণমাধ্যমের সঙ্গে পুলিশের পেশাগত যোগাযোগ, বিভিন্ন মামলার তদন্ত-সংশ্লিষ্ট তথ্য এবং সিআইডির কার্যক্রম সম্পর্কে সংবাদকর্মীদের তথ্য প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আবু তালেব।
বিদায়ী বার্তায় তিনি তার নতুন কর্মস্থল পটুয়াখালীর কলাপাড়া সার্কেলে দায়িত্ব পালনের জন্য গণমাধ্যমকর্মীদের দোয়া ও শুভকামনা কামনা করেন। একই সঙ্গে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও মিডিয়াকর্মীদের প্রতি আন্তরিক শুভকামনা জানান।
বার্তার শেষে আবু তালেব বলেন, নতুন দায়িত্ব পালনের ক্ষেত্রেও তিনি সবার সহযোগিতা ও আন্তরিকতা প্রত্যাশা করেন। পেশাগত দায়িত্ব পালনের মধ্য দিয়ে ভবিষ্যতেও গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এই বিভাগের আরও খবর
ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে…
অপরাধ দমনে ক্রাইম রিপোর্টারদের বস্তুনিষ্ঠ ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল,…
দুই বছরের পথচলায় ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের ম্যাগাজিন প্রকাশ
দীর্ঘদিনের প্রস্তুতি ও প্রচেষ্টার পর প্রকাশিত হয়েছে বাংলাদেশ…
ঘুরে আসুন শ্রীমঙ্গল
এখন চলছে ভাদ্র মাস। ভ্রমণ পিপাসুদের অন্যতম পচ্ছন্দের…
হেপাটাইটিস: নীরব ঘাতকের বিরুদ্ধে সচেতনতার লড়াই
বিশেষ প্রতিবেদন | প্রান্তকাল মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জীবনের কঠিন লড়াইয়ে দোয়া চাইলেন সাংবাদিক জেমস রানা
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকায়…
একই নম্বরের দুই দলিল, ভুয়া নামজারির অভিযোগ
নোয়াখালীর বেগমগঞ্জে একই তারিখের একই দলিল নম্বর ও একই স্ট্যাম্প নম্বর ব্যবহার করে জমির দলিল সৃজন এবং এর ভিত্তিতে ভুয়া…
বাউফলে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের নিয়ে অপরাধবিরোধী সচেতনতামূলক সভা
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও হাট-বাজারের ব্যবসায়ীদের সঙ্গে সমাজের বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতামূলক…
প্রকল্পে অহেতুক বিলম্ব গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রতিটি প্রকল্পে সময়সীমা বেঁধে দেওয়ার নির্দেশ • জনশৃঙ্খলা ও সুরক্ষা খাতে বরাদ্দ ২,৬৬২ কোটি টাকা • জেলায় জেলায় ডগ স্কোয়াড…
কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা হচ্ছে স্থাপনা
পটুয়াখালীর কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা হচ্ছে স্থাপনা। প্রকাশ্য দিবালোকে এমন দখল প্রক্রিয়া চললেও পানি উন্নয়ন বোর্ড কিংবা…
মেগা প্রকল্পের আড়ালে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: শিবির সভাপতি
বিগত সরকারের আমলে বড় বড় মেগা প্রকল্পের আড়ালে নজিরবিহীন দুর্নীতি ও অর্থ লুটপাট সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী…
বাউফলে ৩১ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফলে ৩১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর)…
বাউফলে কালাইয়া বাজারের উন্নয়নকাজ পরিদর্শনে ইউএনও
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালে আহমেদ। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

