আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড
- প্রান্তকাল ডেস্ক
- মে ২১, ২০২৫
একই পরিবারের আরও একজনের মৃত্যু, পাঁচজন দগ্ধের ঘটনায় মৃত তিন
ঢাকা | ২১ মে ২০২৫
রাজধানীর আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ পরিবারের আরেক সদস্য তোফাজ্জল হোসেন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে, তার স্ত্রী মানসুরা (২৮) ও চার বছর বয়সী কন্যা তানজিলা আগেই মৃত্যুবরণ করেন। এই মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো তিনজনে। তোফাজ্জলের আরও দুই মেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফাজ্জল। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “তোফাজ্জলের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল এবং শ্বাসনালিও মারাত্মকভাবে দগ্ধ হয়। তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল। ভোরে সেখানে মারা যান।”
বর্তমানে তোফাজ্জলের দুই মেয়ে তানিশা (১১) ও মিথিলা (৮) যথাক্রমে ৩০ ও ৬০ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আফতাবনগরের দক্ষিণ আনন্দনগর এলাকায় একটি তিন তলা ভবনের নিচতলায়। পরিবারের সদস্যরা মশার কয়েল জ্বালানোর সময় হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই পুড়ে যায় পুরো ঘর।
তোফাজ্জলের মেয়ের জামাই মো. রিপন জানান, “বাসাটির পাশে একটি নির্মাণাধীন ভবনের খোঁড়াখুঁড়ির সময় গ্যাস লাইনে লিকেজ হয়। সকালে বিষয়টি বাড়ির মালিককে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাতে কয়েল জ্বালানোর পরপরই বিস্ফোরণ ঘটে।”
তোফাজ্জল পেশায় একজন দিনমজুর। তার চার কন্যা সন্তানের মধ্যে তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। বড় মেয়ে স্বামীর বাড়িতে অবস্থান করায় ভাগ্যক্রমে রক্ষা পান। পরিবারটির গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলায়।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নাগরিক নিরাপত্তা ও গ্যাস সংযোগ ব্যবস্থাপনার গাফিলতির জন্য দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এই বিভাগের আরও খবর
যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৭টি মোটরসাইকেল উদ্ধার
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে আন্তঃজেলা…
প্রতিষ্ঠাবার্ষিকী র্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচিতে ডিএমপির ধন্যবাদ বিএনপিকে
রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা মাথায় রেখে বাংলাদেশ…
হাজীগঞ্জে ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার, উদ্ধার দুই ট্রাক ও কাটার
চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায়…
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নামে ভুয়া পরিচয়: ‘ছাত্র প্রতিনিধি’ দাবি মিথ্যা, জানাল মন্ত্রণালয়
‘চাঁদাবাজি করতে গিয়ে আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান…
আইনাঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখতে ভূমিকা রাখছে ল’ রিপোর্টার্স ফোরাম : অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ল’ রিপোর্টার্স ফোরাম…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…

