বেতাগীতে বিদ্যালয় আগুন আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী,তদন্ত কমিটি গঠন ও ছুটি ঘোষণা
- বেতাগী (বরগুনা) প্রতিনিধি
- ১ ঘণ্টা আগে
বরগুনার বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিটের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ১৫ শিক্ষার্থী আহত হয়েছে। গুরুতর আহত শিক্ষার্থী নিগার সুরাইয়া (৬) কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এক দিনের ছুটি ঘোষণা ও ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকল সাড়ে ৯ টায় বিদ্যালয়ের বিদ্যুৎ লাইনে ত্রুটির কারণে বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিটের ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আগুন লাগার আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে শিক্ষার্থীরা চারতলা ভবন থেকে নিচে নামতে শুরু করে। সিঁড়িতে নামার সময় শিক্ষার্থীদের মধ্যে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে প্রথম শ্রেণির শিক্ষার্থী নিগার সুরাইয়া, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হুমায়রা ও প্রথম শ্রেণির সিথি সহ অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়। স্থানীয় লোকজন ও শিক্ষকেরা আহতদের উদ্ধার করেন।
আহতদের মধ্যে গুরুতর আহত বেতাগী পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আবু বকর সিদ্দিক মন্টুর মেয়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী নিগার সুরাইয়া আক্তারকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিদ্যালয় ছুটি ঘোষণা এবং বিষয়টি খতিয়ে দেখতে সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো: মনিরুল ইসলামকে আাহবায়ক করে দুপুরে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে করা হয়। তাদেরকে একদিনের জন্য তদন্ত রিপোর্ট প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: সাইফুল ইসলাম বলেন, ধারনা করা হচ্ছে শিক্ষার্থী নিগার সুলতানা সিঁড়ি দিয়ে নীচে নামার সময় হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে মাথায় আঘাত পেয়েছে ও তার বমি হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জেসমিন আক্তার জানান, সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ের বৈদ্যুতিক মিটারে শর্ট সার্কিট থেকে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়। আতঙ্কে সব শিক্ষার্থী বিদ্যালয় ত্যাগ করায় ছুটি ঘোষণা করা হয় এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
বেতাগী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, ঘটনাটি কেন ও কীভাবে ঘটল, তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন এবং শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পরিস্থিতি তদারকি করতে শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির বেতাগী জোনাল অফিসের এজিএম জানান, বিদ্যালয়ের বৈদ্যুতিক লাইনে ত্রুটি হওয়ার কারণে এই শর্ট সার্কিট হয়েছে।
এই বিভাগের আরও খবর
মণিরামপুরের মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রবিউল ইসলাম
যশোরের মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক…
আহত সাংবাদিক জেমস রানাকে দেখতে নিটোরে এমপি গাজী এনামুল হক,চিকিৎসা ব্যয়ে পাশে থাকার আশ্বাস
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ সাড়ে তিন…
যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামীর প্রাণদণ্ড
দশ বছর আগে ঢাকার কেরানীগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে…
জীবনের সব ক্ষেত্রে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে: আবদুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল…
সোমেশ্বরীতে অবৈধ বালু উত্তোলন: অভিযানে ৩ জনকে ৩ লাখ টাকা জরিমানা
দুর্গাপুর (নেত্রকোনা) নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদী থেকে…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
গঠনমূলক সমালোচনা আর রাজনৈতিক উদ্দেশ্যে চরিত্রহনন এক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সাইবার সুরক্ষা আইন পরিমার্জনে আন্তর্জাতিক সম্প্রদায়, সম্পাদক ও সুশীল সমাজের মত নেওয়া হচ্ছে; সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করার আশ্বাস নাগরিকের…
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
রাষ্ট্রমালিকানাধীন কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পারভীন আকতার রবিবারে যোগদান করেছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি তাঁকে কর্মসংস্থান…
মারিবে হুতিদের বড় হামলা প্রতিহতের দাবি ইয়েমেনি বাহিনীর
কয়েক সপ্তাহ ধরে মারিব, আল-জাওফ, তায়েজ, আল-দালে ও আল-বায়দাসহ একাধিক ফ্রন্টে চলছে সংঘর্ষ ইয়েমেনের তেলসমৃদ্ধ মারিব প্রদেশে হুতি যোদ্ধাদের বড়…
কেবল প্রেমনির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে হাই কোর্টে রিট আবেদন
যুবসমাজের ‘নৈতিক অবক্ষয় রোধ’ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ নিশ্চিতের কারণ দেখিয়ে কেবল প্রেম ও রোমান্স নির্ভর নাটক ও সিনেমা নির্মাণ…
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অণুজীব দিবস উদযাপিত হবে ১৭ সেপ্টেম্বর
ল্যাব ডেমোনস্ট্রেশন, বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শনী ও আন্তঃকলেজ কুইজসহ দিনব্যাপী আয়োজন অণুজীবের বৈচিত্র্য ও মানবকল্যাণে এর গুরুত্ব তুলে ধরার পাশাপাশি জীবনবিজ্ঞানভিত্তিক…
সাইবার নিরাপত্তা ও রাজনৈতিক সহিংসতা মুক্ত পরিবেশ তৈরিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে IRI-এর বৈঠক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। বৈঠকে সাইবার অপরাধ, অনলাইন বুলিং প্রতিরোধ এবং…
গণতন্ত্রের ভিত শক্ত করতে কার্যকর স্থানীয় সরকারের বিকল্প নেই: মঈন খান
সুইস রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিকেন্দ্রীকরণ, স্থানীয় নির্বাচন, নারী ক্ষমতায়ন ও জলবায়ু ইস্যুতে আলোচনা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ও টেকসই রূপ দিতে শক্তিশালী,…
গুলশান নতুন বাজারে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান, অটোরিকশা-লেগুনা ডাম্পিং
রাজধানীর নতুন বাজার (১০০ ফিট) এলাকায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ। অভিযানে ব্যাটারিচালিত…

