বন্যপ্রাণী পাচার ঠেকাতে দক্ষিণ এশিয়ার নতুন অঙ্গীকার, গৃহীত ‘কাঠমান্ডু ঘোষণা’
- আন্তর্জাতিক ডেস্ক
- ১২ ঘণ্টা আগে
দক্ষিণ এশিয়াজুড়ে অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য ও এর সঙ্গে জড়িয়ে পড়া আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ দমনে যৌথ পদক্ষেপ জোরদারের অঙ্গীকার করেছে এ অঞ্চলের দেশগুলো। এ লক্ষ্যে সাউথ এশিয়া ওয়াইল্ডলাইফ এনফোর্সমেন্ট নেটওয়ার্কের (SAWEN) সদস্য দেশগুলো সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছে ‘কাঠমান্ডু ঘোষণা’।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুতে SAWEN-এর প্রথম সাধারণ পরিষদের সমাপনী দিনে সদস্য দেশগুলোর মন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধানরা এ ঘোষণা গ্রহণ করেন। বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঘোষণায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য প্রতিরোধ, অপরাধ শনাক্ত ও দমন এবং আন্তঃদেশীয় অপরাধী চক্রের বিরুদ্ধে সমন্বিত ব্যবস্থা গ্রহণে সদস্য দেশগুলোর পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে SAWEN-এর লক্ষ্য ও নীতির প্রতি সদস্য দেশগুলোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
বন্যপ্রাণী পাচারের সঙ্গে দুর্নীতি-অর্থপাচারের যোগসূত্র
কাঠমান্ডু ঘোষণায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্যের পরিবর্তিত ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, এ ধরনের অপরাধ ক্রমেই জটিল আন্তঃদেশীয় সংগঠিত অপরাধের রূপ নিচ্ছে। বন্যপ্রাণী পাচারের সঙ্গে দুর্নীতি, অবৈধ অর্থপ্রবাহ, অর্থপাচার, অন্যান্য গুরুতর অপরাধ, ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার এবং সীমান্তের দুর্বলতার মতো বিষয়ও যুক্ত হচ্ছে।
এই বাস্তবতায় গুরুতর বন্যপ্রাণী অপরাধ এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধী নেটওয়ার্ক মোকাবিলায় গোয়েন্দাভিত্তিক তদন্ত, আর্থিক অনুসন্ধান, অর্থপাচারবিরোধী ব্যবস্থা, অপরাধলব্ধ সম্পদ পুনরুদ্ধার ও কার্যকর বিচারিক ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সদস্য দেশগুলো তথ্য ও গোয়েন্দা তথ্য দ্রুত বিনিময়, সমন্বিত আইন প্রয়োগ এবং ফৌজদারি বিচার ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছে।
‘পাচারকারীরা সীমান্ত মানে না, প্রতিক্রিয়াও সীমান্তে আটকে থাকতে পারে না’
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, বন্যপ্রাণী অপরাধ এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে কোনো দেশের পক্ষে এককভাবে তা কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব নয়।
তিনি বলেন, এ অপরাধ ক্রমেই সংগঠিত, আন্তঃসীমান্ত ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। পাচারকারীরা যেভাবে জাতীয় সীমানা মানছে না, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতিক্রিয়াও সেভাবে সীমান্তের মধ্যে আবদ্ধ থাকলে চলবে না; প্রয়োজন আন্তঃদেশীয় সমন্বিত ব্যবস্থা।
পরিবেশমন্ত্রী বলেন, সাধারণ পরিষদে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা, পারস্পরিক আস্থা ও অভিন্ন অঙ্গীকারের যে পরিবেশ তৈরি হয়েছে, তা ভবিষ্যতের আঞ্চলিক উদ্যোগের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে।
তিনি বিশেষ করে সময়োপযোগী গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ তদন্ত ও অভিযান এবং সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বন্যপ্রাণী পাচার এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক লেনদেন অনুসন্ধানে সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান।
প্রযুক্তি ও গবেষণায় জোর
কাঠমান্ডু ঘোষণায় বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন, গবেষণা ও আঞ্চলিক জ্ঞান বিনিময়কে বন্যপ্রাণী অপরাধ মোকাবিলার গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বন্যপ্রাণী অপরাধের পাশাপাশি বায়োপাইরেসি, জীবসম্পদে অবৈধ প্রবেশ এবং নতুন ধরনের হুমকি মোকাবিলায় সদস্য দেশগুলোর সক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে। রেঞ্জার, কাস্টমস কর্মকর্তা, পুলিশ, প্রসিকিউটরসহ সম্মুখসারিতে দায়িত্ব পালনকারী কর্মীদের দক্ষতা ও নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতিও রয়েছে ঘোষণায়।
চাহিদা কমাতেও সমন্বিত উদ্যোগ
শুধু আইন প্রয়োগ নয়, অবৈধ বন্যপ্রাণী ও বন্যপ্রাণীজাত পণ্যের বাজার ও চাহিদা কমানোর বিষয়টিও ঘোষণায় গুরুত্ব পেয়েছে।
এ লক্ষ্যে জনসচেতনতা ও শিক্ষা কার্যক্রম বাড়ানো এবং মানুষের আচরণগত পরিবর্তনের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। স্থানীয় জনগোষ্ঠী, নাগরিক সমাজ, শিক্ষাবিদ, তরুণ, নারী ও গণমাধ্যমকে এ কার্যক্রমে যুক্ত করার পাশাপাশি পরিবহন, লজিস্টিকস, আর্থিক সেবা, ই-কমার্স ও পর্যটন খাতের মতো সংশ্লিষ্ট বেসরকারি খাতকেও সম্পৃক্ত করার অঙ্গীকার করেছে সদস্য দেশগুলো।
এ ছাড়া সীমান্তবর্তী এলাকায় বন্যপ্রাণী অপরাধ মোকাবিলায় দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক কনভেনশন, সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে অংশীদারত্ব সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়েছে।
৩০ জানুয়ারি ‘SAWEN Day’
কাঠমান্ডু ঘোষণার অন্যতম সিদ্ধান্ত হিসেবে প্রতি বছর ৩০ জানুয়ারি ‘SAWEN Day’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। দিনটিকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় বন্যপ্রাণী সংরক্ষণ, পাচার প্রতিরোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার লক্ষ্য রয়েছে।
SAWEN-এর প্রথম সাধারণ পরিষদ থেকে গৃহীত কাঠমান্ডু ঘোষণা দক্ষিণ এশিয়ায় বন্যপ্রাণী পাচারকে শুধু পরিবেশগত অপরাধ হিসেবে নয়, বরং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ হিসেবে মোকাবিলায় সদস্য দেশগুলোর সমন্বিত অবস্থানকে আরও জোরালো করল।
এই বিভাগের আরও খবর
ছয় বিল পাস, ৯ বৈঠক শেষে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের সমাপ্তি
নিজস্ব প্রতিবেদক গুম প্রতিরোধ, মানবাধিকার সুরক্ষা ও সম্পত্তি…
ঢাকা-১৭ আসনের মসজিদ-মন্দিরে প্রধানমন্ত্রীর প্রায় কোটি টাকার অনুদান
ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে…
ভারতের সঙ্গে ১০১ এমওইউ পর্যালোচনা চলছে, ফল জানানো হবে শিগগির
ভারতের সঙ্গে বাংলাদেশের করা ১০১টি চুক্তি ও সমঝোতা…
শনিবার শুরু হচ্ছে তিন মাসব্যাপী দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর…
বিদ্যুৎ অপচয় রোধে মাঠে আনসার-ভিডিপি, চলছে জনসচেতনতামূলক প্রচারণা
দেশের চলমান বিদ্যুৎ পরিস্থিতিতে লোডশেডিংয়ের চাপ কমানো, বিদ্যুতের…
সর্বশেষ খবর
1.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নিরাপদ সমুদ্রপথ ছাড়া বিশ্ব বাণিজ্য এগোবে না: ব্রিকস সম্মেলনে মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকস সম্মেলনে ভারতীয় নাবিকদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছেন এবং নিরাপদ সমুদ্র পথের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।…
উপকূলীয় এলাকার উন্নয়নে যা যা চাইলেন দক্ষিণের সাংবাদিকরা
বৃহত্তর দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কটি ছয় লেইনে উন্নীত করার দাবি জানিয়েছে বরিশাল বিভাগ…
নরসিংদীতে শীতলক্ষ্যায় গোসলে নেমে নারীসহ ৪ জন নিখোঁজ
নরসিংদীর শিবপুর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে নারী ও শিশুসহ চারজনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায়…
বরিশালে সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের ঝুলন্ত লাশ
বরিশাল নগরীতে দৈনিক সমকাল কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি থানার এসআই…
প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চলন্ত সিএনজি চালিত অটোরিকশা থেকে সদ্য ভূমিষ্ঠ এক ছেলে নবজাতককে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ…
গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ; নৈরাজ্যের প্রতিবাদে বহদ্দারহাটে ক্যাবের র্যালী ও অবস্থান কর্মসূচি
বাস, মিনিবাস, টেম্পু ও হিউম্যান হলারসহ বিভিন্ন গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়া নৈরাজ্য বন্ধ এবং যাত্রী হয়রানি রোধের দাবিতে চট্টগ্রামের বহদ্দারহাট চত্বরে প্রতিবাদী র্যালী…
ছয় বিল পাস, ৯ বৈঠক শেষে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের সমাপ্তি
নিজস্ব প্রতিবেদক গুম প্রতিরোধ, মানবাধিকার সুরক্ষা ও সম্পত্তি হস্তান্তরসহ গুরুত্বপূর্ণ ছয়টি বিল পাসের মধ্য দিয়ে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের…
সিরাজদিখানে মিথ্যা তথ্য প্রচার ও চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন
মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত,…

