রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
- নিজস্ব প্রতিবেদক
- ১৯ ঘণ্টা আগে
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সার্বিক কার্যক্রম, উন্নয়ন, আধুনিকায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আনসার-ভিডিপি মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি বাহিনীর চলমান কার্যক্রম, উন্নয়ন ও আধুনিকায়ন উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় বাহিনীর বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ও তুলে ধরা হয়।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জননিরাপত্তা নিশ্চিতকরণ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ডে আনসার-ভিডিপির সদস্যদের দায়িত্বশীল ভূমিকা ও অবদানের প্রশংসা করেন।
তিনি দেশের শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার পাশাপাশি জনগণের সঙ্গে আনসার-ভিডিপির সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের বৃহত্তম জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী। জাতীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় এ বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। জননিরাপত্তা ও জনকল্যাণে বাহিনীর ভূমিকা আরও বিস্তৃত ও কার্যকর করতে আধুনিকায়ন এবং সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে।
এ সময় রাষ্ট্রপতি আনসার বাহিনীর সংস্কার, বিশেষ করে আনসার ব্যাটালিয়ন ও ভিডিপি প্রতিষ্ঠায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি আনসার বাহিনীর আধুনিকায়ন, বিভিন্ন আইন প্রণয়ন এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও উল্লেখ করেন।
বাহিনীর সদস্যদের দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলতে বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। আধুনিক বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন বলেও তিনি জানান।
রাষ্ট্রপতি বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে বাহিনীর সদস্যদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশের মানবসম্পদ উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।
সাক্ষাৎকালে সৌরশক্তি উৎপাদন, মানবসম্পদ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে আনসার-ভিডিপির অর্জন এবং বিভিন্ন জনমুখী কার্যক্রমেরও প্রশংসা করেন রাষ্ট্রপতি। এসব ইতিবাচক ও জনকল্যাণমূলক উদ্যোগ আরও সম্প্রসারণের ওপর তিনি গুরুত্ব দেন।
রাষ্ট্রপতি আনসার-ভিডিপির সার্বিক উন্নয়ন, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে দেশের শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলা ও জনকল্যাণে বাহিনীর সদস্যদের আরও নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাৎকালে আনসার-ভিডিপি মহাপরিচালক রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি রাষ্ট্রপতির দেওয়া দিকনির্দেশনা ও পরামর্শ অনুসরণ করে বাহিনীর কার্যক্রমকে আরও জনমুখী, আধুনিক, দক্ষ ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় রাষ্ট্রপতির সচিবগণসহ বঙ্গভবন ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ‘জিরো টলারেন্স’…
বিদ্যুৎ সংকট সমাধানে কেন দুই বছর? যা বললেন তথ্য উপদেষ্টা
বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির চারটি কারণ তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর…
নতুন পে স্কেলে বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরাও নবম জাতীয় পে স্কেলের…
দুর্গম সীমান্তে নজরদারি সহজ করবে আধুনিক ড্রোন প্রযুক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী
দুর্গম ও বনাঞ্চলবেষ্টিত এলাকাসহ দেশের সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা,…
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোরাচালান, মাদকপাচার, পুশ…
সর্বশেষ খবর
3.
শেখ সেলিমের পরিবারের তিন সদস্যকে সম্পদ বিবরণীর নোটিশ
- ১৮ ঘণ্টা আগে
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জানা গেল ২০২৭ সালে রোজা শুরুর সম্ভাব্য তারিখ
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের পবিত্র রমজান মাস ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে শুরু হতে পারে। তবে রমজান শুরুর চূড়ান্ত…
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ৯৯৯-এ ফোনে উদ্ধার; গ্রেপ্তার ১
চলন্ত ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ায়…
তুরাগ বিআরটিএতে আনসারের অভিযান, আটক ৩ দালাল
রাজধানীর তুরাগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে আনসার সদস্যরা। পরে নির্বাহী…
বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে যাওয়ার অভিযোগ, ভিডিও বার্তায় তামান্নার দাবি ‘এখানেই থাকব’
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূ তামান্না আক্তারকে নিয়ে যাওয়ার অভিযোগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা…
মহাকাব্যিক যাত্রার ইতি, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় মেসির
দুই দশকের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসান ঘটিয়ে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। দীর্ঘ অপেক্ষা, হতাশা ও…
হরমুজ ঘিরে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, পাল্টাপাল্টি হামলায় বাড়ছে উত্তেজনা
কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর আবারও সরাসরি সামরিক সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালীতে মাইন স্থাপনের প্রস্তুতিকে কেন্দ্র…
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল, দ্রুত রায় কার্যকরের দাবি
মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স…
চামেলীবাগে বাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি মোবাইল নিয়ে অভিমানের জেরে
রাজধানীর পল্টন থানাধীন চামেলীবাগে নিজ বাসায় তাশফিকুল ইসলাম (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, মোবাইল ফোনে গেম খেলা…

