জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপি কমিশনার
- নিজস্ব প্রতিবেদক
- ১২ ঘণ্টা আগে
হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ডিএমপি সদরদপ্তরের সম্মেলনকক্ষে জন্মাষ্টমীর নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়।
সভায় ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ডিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থা ও বিভিন্ন নির্দেশনা নিয়ে আলোচনা হয়।
সভায় সিদ্ধান্ত হয়, উৎসবকে কেন্দ্র করে পিকেট ও টহল পার্টি, সিসিটিভি ক্যামেরা, ফুট পেট্রোল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল, ডিবি টিম, সাদা পোশাকের গোয়েন্দা দল, সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল টিম ও ট্রাফিক পুলিশসহ পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জন্মাষ্টমীর শোভাযাত্রা নির্ধারিত রুট ও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া নামাজ ও আজানের সময় লাউডস্পিকার বা মাইক ব্যবহার থেকে বিরত থাকা, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, ব্যাগ-পোটলাসহ শোভাযাত্রায় অংশ না নেওয়া এবং কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়।
শফিকুল ইসলাম বলেন, ‘জন্মাষ্টমী হিন্দু ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব। উৎসবটি সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’
তিনি বলেন, প্রতিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সংশ্লিষ্ট জন্মাষ্টমী উদযাপন কমিটির সঙ্গে পৃথক সমন্বয় সভা করবেন এবং সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখবেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।
জন্মাষ্টমীর শোভাযাত্রায় দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের নির্ধারিত ভেস্ট পরিধানের নির্দেশ দিয়ে তিনি বলেন, সাদা পোশাকে নিরাপত্তা সদস্য ও লাইনিং ফোর্স মোতায়েন থাকবে। বৈদ্যুতিক লাইনের বিষয়ে সতর্ক থেকে দুর্ঘটনা এড়াতেও সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘জন্মাষ্টমীর প্রতিটি মুহূর্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সবার সহযোগিতায় উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আমরা আশা করি।’
সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতারা এ সময় মতামত দেন।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি, রামকৃষ্ণ মঠ ও মিশন এবং ইসকন বাংলাদেশের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী দুই দেশ
জেদ্দায় ওআইসি বৈঠকের ফাঁকে হুমায়ুন কবির-মুসা কুলাকলিকায়া বৈঠক,…
বাংলাদেশ সৌদি আরবের ‘অগ্রাধিকারভুক্ত দেশ’: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
জেদ্দায় ফয়সাল বিন ফারহানের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন…
দুই জেলার দায়িত্ব পেলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
জামালপুর ও কিশোরগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও…
৬৪ জেলার তদারকিতে নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ
দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি…
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে উত্তেজনা, প্রশ্নোত্তর পর্বে হট্টগোল
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে…
আরও পড়ুন
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে উত্তেজনা, প্রশ্নোত্তর পর্বে হট্টগোল
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে তুমুল উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে সংসদের তৃতীয়…
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৯৫৫
দেশজুড়ে হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর ঘটনাও। গত ২৪ ঘণ্টায় এ রোগ ও এর…
আনসারের তৎপরতায় যশোর বিমানবন্দরে উদ্ধার হারানো শিশু
যশোর বিমানবন্দরে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের সতর্কতা ও তাৎক্ষণিক তৎপরতায় অভিভাবকের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া তিন বছর বয়সী এক…
মিলিটারি পুলিশ ও আরভিঅ্যান্ডএফ কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিঅ্যান্ডএফ) কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পৃথক দুটি…
রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে একমাত্র লক্ষ্য: রাষ্ট্রপতি
রাষ্ট্রীয় দায়িত্ব পালন এবং রাষ্ট্রের সার্বিক কল্যাণে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি…
শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে তিন সাপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা
বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে তিনটি সাপ দেখা যাওয়ায় কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে…
সালমান শাহ হত্যা মামলা: অভিনেতা ডন পাঁচ দিনের রিমান্ডে
চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন…
রংপুরের চাঞ্চল্যকর চার খুন: ঘটনার বর্ণনায় নতুন মোড়
রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় হত্যাকাণ্ডের স্থান, সময় ও সম্ভাব্য কারণ নিয়ে নতুন তথ্য দিয়েছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার…

