বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫৬০, মামলা ৪৬

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫৬০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত জব্দের পাশাপাশি একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ১৪৬ জনকে গ্রেফতার করেছে মিরপুর বিভাগ। এছাড়া তেজগাঁও বিভাগ ৯২ জন, উত্তরা বিভাগ ৭৪ জন, মতিঝিল বিভাগ ৬৩ জন, ওয়ারী বিভাগ ৫৪ জন, গুলশান বিভাগ ৫২ জন, রমনা বিভাগ ৪৫ জন এবং লালবাগ বিভাগ ৩০ জনকে গ্রেফতার করেছে। গোয়েন্দা বিভাগের অভিযানে আরও চারজন গ্রেফতার হয়েছেন।

অভিযান চলাকালে ১৪ হাজার ৬৭৮ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা ও ২১ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া পাঁচটি মোবাইল ফোন জব্দ এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগ ও উদ্ধার করা আলামতের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন