বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান আযাদ
- নিজস্ব প্রতিবেদক
- ১৪ ঘণ্টা আগে
ষড়যন্ত্র ও চক্রান্ত করে জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা থামানো যাবে না উল্লেখ করে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশ একদিন জামায়াতে ইসলামীর নেতৃত্বেই পরিচালিত হবে। জনগণের অধিকার আদায়ে দলটি জাতীয় সংসদের পাশাপাশি রাজপথেও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, একটি আদর্শিক দল হিসেবে জামায়াতে ইসলামী সবসময় গণতান্ত্রিক পন্থায় জনগণের পক্ষে কথা বলে আসছে। সংসদের প্রধান বিরোধী দল হিসেবে তারা সংসদে জনগণের সংকট ও দাবিগুলো তুলে ধরছেন। তবে সরকার যদি এসব ন্যায্য দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নিয়ে তা উপেক্ষা করে, তবে রাজপথের কঠোর আন্দোলনের মাধ্যমেই তা আদায় করা হবে। তিনি অভিযোগ করেন, জামায়াতের প্রতি সাধারণ মানুষের ক্রমবর্ধমান সমর্থন দেখে একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
সংগঠনের ভিত্তিকে মজবুত করতে তৃণমূলের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, যেকোনো আদর্শিক সংগঠনের মূল চালিকাশক্তি হলো তার তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা। জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখতে পারলে কোনো অপশক্তিই তাদের অগ্রযাত্রা রুখতে পারবে না। এ সময় তিনি আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার জন্য দলীয় নেতাদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। এতে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিরা অংশ নেন।
এই বিভাগের আরও খবর
১৮০ দিনে বিএনপি ব্যর্থতার পরিচয় দিয়েছে, পুরোনো রাজনীতিতেই ফিরেছে: নাহিদ ইসলাম
সরকার গঠনের ১৮০ দিনে বিএনপি নিদারুণভাবে ব্যর্থতার পরিচয়…
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম…
ভারত সফর হতে হবে সমতা ও সমমর্যাদার ভিত্তিতে: শফিকুর রহমান
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে…
ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শামীম কায়সার লিংকনের নিয়োগে হেফাজতের আপত্তি, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি
গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে…
‘মাজার জিয়ারত ও মসজিদে নামাজ পড়া ছাড়া স্বাধীনভাবে রাষ্ট্রপতির কোনো কাজ করার সুযোগ নেই’: অলি আহমদ
বাংলাদেশের বর্তমান সাংবিধানিক কাঠামোয় রাষ্ট্রপতির স্বাধীনভাবে কাজ করার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
খুলনায় মাদরাসার পাশ থেকে মাটিচাপা দেওয়া কাটা পা উদ্ধার
খুলনা নগরীর লবণচরা থানার মাদানী নগর এলাকায় একটি মাদরাসার পাশ থেকে মাটিচাপা দেওয়া মানুষের একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ।…
নামাজ ও মানুষের অধিকার রক্ষার ওপর গুরুত্ব দিলেন সহিদ উদ্দিন মাইজভান্ডারী
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (দ.)-এর আদর্শ অনুসরণ করে সত্য, ন্যায়, মানবিকতা ও সম্প্রীতির সমাজ গড়ে তোলার…
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির পাঁচ দিনব্যাপী আয়োজন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কর্মসূচির…
আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও জবাবদিহিতার আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ…
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনসার-ভিডিপির সব ইউনিটে বিশেষ দোয়া ও মোনাজাত
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সদর দপ্তরসহ দেশের সব ইউনিটে বিশেষ দোয়া ও…
ইসলামাবাদের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে এয়ার কন্ডিশনারের (এসি) কম্প্রেসর বিস্ফোরণের পর সৃষ্ট অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। এ…
অনলাইনে নিয়ন্ত্রিত রাসায়নিক বিক্রির অভিযোগে অভিযান, ই-কেমের কর্মী গ্রেপ্তার
অনলাইনে মাদক তৈরিতে ব্যবহৃত হতে পারে এমন নিয়ন্ত্রিত রাসায়নিক পদার্থ বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে এসিটিক…
বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটির ক্ষেত্রে শিক্ষাকেই অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর…

