গাজীপুর থেকে অপহরণের পর পূর্বাচলে ফেলে যাওয়া ব্যাংকারকে উদ্ধার করেন টহলরত আনসার সদস্যরা
- নিজস্ব প্রতিবেদক
- ১০ ঘণ্টা আগে
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপে গাজীপুর থেকে অপহৃত এক ব্যাংকারকে পূর্বাচল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে শারীরিক নির্যাতন করে এবং পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে এক লাখ টাকা আদায় করে বলে জানা গেছে। পরে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় তাকে পূর্বাচলের ১ নম্বর সেক্টর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা।
রোববার (২৩ আগস্ট) বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গাজীপুর শাখার অ্যাসিস্ট্যান্ট অফিসার মো. মাহমুদুল হাসান ইমরান (৩২) গাজীপুর চৌরাস্তা এলাকায় অবস্থানকালে এ অপহরণের ঘটনা ঘটে।
জানা গেছে, কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র ও ছুরি দেখিয়ে ইমরানকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেয়। পরে তার হাত-পা ও চোখ বেঁধে গাড়ির ভেতরে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। এ সময় তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনও নিয়ে যায় অপহরণকারীরা।
পরে ইমরানের মোবাইল ফোন ব্যবহার করে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে অপহরণকারীরা। একপর্যায়ে বিকাশের মাধ্যমে পরিবারের কাছ থেকে এক লাখ টাকা আদায় করা হয়। এরপর তাকে পূর্বাচল ১ নম্বর সেক্টর এলাকায় হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় গাড়ি থেকে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
রাত আনুমানিক ১০টার দিকে ওই এলাকায় টহলরত আনসার সদস্যরা এক ব্যক্তির বাঁচার আকুতি শুনতে পান। বিষয়টি বুঝতে পেরে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইমরানকে উদ্ধার করেন। পরে তাকে নিরাপদে আনসার ক্যাম্পে নিয়ে প্রাথমিক সহায়তা দেওয়া হয় এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়।
পরবর্তীতে উদ্ধার হওয়া ব্যাংকার মো. মাহমুদুল হাসান ইমরানকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
ইমরানের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল বাজার এলাকায়। তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গাজীপুর শাখায় অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে কর্মরত।
উদ্ধার অভিযানে দায়িত্ব পালন করেন পিসি মো. সিদ্দিকুর রহমান এবং আনসার সদস্য মো. নাজমুল হোসেন, মো. মশিউর রহমান, মো. জাকিরুল ইসলাম ও শ্রী মুকুল চন্দ্র।
বিপদগ্রস্ত এক ব্যক্তির সাহায্যের আকুতি শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে উদ্ধার এবং পরিবারের কাছে হস্তান্তরের মাধ্যমে আনসার সদস্যরা দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এই বিভাগের আরও খবর
ছিনতাই ও মাদকসেবন রোধে হৃদরোগ হাসপাতালে আনসারের বিশেষ অভিযান, আটক ৪
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বিশেষ অভিযান…
কানের দুল ছিনিয়ে পালানোর সময় গণপিটুনি, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে এক নারীর কানের দুল ছিনিয়ে পালানোর…
ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ২৫৫০ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান…
সৌদিতে উচ্চ বেতনের চাকরির প্রলোভনে প্রতারণা, ৫ জন গ্রেপ্তার
সৌদি আরবে উচ্চ বেতনে ড্রাইভিং ভিসায় চাকরির প্রলোভন…
গর্ত খুঁড়ে প্রাইভেটকার চুরি, ২৪ ঘণ্টায় আসামি গ্রেপ্তার
মানিকগঞ্জে মাটি খুঁড়ে গ্যারেজে প্রবেশ করে একটি টয়োটা…
আরও পড়ুন
আইসিআরসি আঞ্চলিক পরিচালকের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক রেজিস স্যাভিওজ বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য…
সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে সমন্বিত উদ্যোগের তাগিদ
স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহে সৌরবিদ্যুতের ব্যবহার আরও সম্প্রসারণ, চলমান…
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের তিন বাহিনীর প্রধান। এ সময় তারা রাষ্ট্রপতিকে দায়িত্বভার গ্রহণ…
বাংলাদেশের সংস্কার কার্যক্রমে পূর্ণ সহযোগিতার আগ্রহ ইউএনডিপির
বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার কার্যক্রমে প্রয়োজনীয় ও পূর্ণাঙ্গ সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন…
ডেঙ্গুর থাবায় প্রাণ গেল একদিনে ৩ জনের, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গু। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হচ্ছেন নানা বয়সী মানুষ।…
মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
দক্ষ বিদেশি কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ তৈরি করা বহুল আলোচিত এইচ-১বি ভিসার ওপর ১ লাখ ডলারের বেশি নজিরবিহীন ফি…
বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি ৩৪ দেশের, সুবিধা পাবেন যেসব পাসপোর্টধারী
বাংলাদেশের সঙ্গে বর্তমানে ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। তবে সব দেশের ক্ষেত্রে একই ধরনের সুবিধা প্রযোজ্য নয়। ৩১টি দেশের…
নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে টানা দুই সপ্তাহ রাজপথে থাকার ঘোষণা যুক্তরাষ্ট্র বিএনপির
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে সেপ্টেম্বরে দুই সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২১…

