জোটে যাচ্ছে না এনসিপি, স্বতন্ত্রভাবেই নির্বাচনে অংশ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নিজস্ব সংবাদদাতা
- নভেম্বর ১১, ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক জোটে না গিয়ে স্বতন্ত্রভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংগঠনের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “এনসিপি ব্যালট পেপারের মাধ্যমে জনগণের ভোটে অংশগ্রহণ করবে। এক টাকাও খরচ না করেও যদি ৫০০ ভোট পাই, সেটিও আমাদের জন্য বড় অর্জন হবে। জনগণ যে রায় দেবে, এনসিপি তা শ্রদ্ধার সঙ্গে মেনে নেবে।”
সোমবার রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা এনসিপির আয়োজনে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “বিএনপি আজ জিয়াউর রহমানের আদর্শ থেকে বহু দূরে সরে গেছে। যারা এখনো তাঁর আদর্শের রাজনীতি বিশ্বাস করে, তাদের জন্য এনসিপির দরজা খোলা। বিএনপির মধ্যে হাইব্রিড নেতৃত্ব দলে অনুপ্রবেশ করেছে, যারা এখন নিজেদেরই কোণঠাসা করে ফেলেছে।”
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদের আদেশ বাস্তবায়ন করতে হবে। এটি কোনো অধ্যাদেশ নয়, এটি একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় আদেশ—এবং এই আদেশ বাস্তবায়নের দায়িত্ব ড. ইউনূসের হাতেই থাকতে হবে।”
হাসনাত আবদুল্লাহ স্পষ্ট করে বলেন, “এনসিপি কোনো জোটে যাবে না, স্বতন্ত্রভাবেই নির্বাচন করবে। তবে যারা বাংলাদেশের স্বাধীনতা, জুলাই সনদ ও গণতান্ত্রিক বিশ্বাসে আস্থা রাখে, যারা চাঁদাবাজি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে—তাদের সঙ্গে আমরা সহযোগিতায় কাজ করতে চাই।”
তিনি আরও আহ্বান জানান, আসন্ন নির্বাচনে যেন কেউ কোনোভাবে ভোট প্রক্রিয়া বানচাল করতে না পারে সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাঁর ভাষায়, “নির্বাচন যেন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, সেটি নিশ্চিত করা এখন আমাদের যৌথ দায়িত্ব।”
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ মিরাজ মিয়া, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আরিফ তালুকদার, নাভিদ নাওরোজ শাহ, মো. মাহবুব আলম এবং কেন্দ্রীয় সদস্য মো. সাইফুল ইসলাম।
সভা শেষে নেতারা বলেন, এনসিপি জনগণের বিশ্বাস ও শান্তিপূর্ণ রাজনীতির প্রতীক হিসেবে একটি ইতিবাচক বিকল্প শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চায়।
এই বিভাগের আরও খবর
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আইসিসি ও এসিসিতে পারস্পরিক সমর্থনে একমত বিসিবি-পিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)–এর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলে জানা গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিবাচক সম্পর্কের…
আবাসন ব্যবসার নামে ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার
আবাসন ব্যবসার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ১২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) “হলিস্টিক হোম বিল্ডার্স…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল এলাকায় একটি পুলিশ চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সুযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৈরি…

