রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের প্রকৃত মেধা-যোগ্যতায় মূল্যায়ন করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়নের ওপর গুরুত্ব দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, কৃত্রিমভাবে ফলাফল বাড়িয়ে দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের প্রকৃত অর্জন মূল্যায়ন করতে হবে।

শিক্ষাব্যবস্থাকে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত করে নতুন ধারায় সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুরে গার্লস আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে মিরপুর সায়েন্স কলেজের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পাঠ্যবইয়ের বাইরেও শিক্ষার ওপর গুরুত্ব

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, শিক্ষার সঙ্গে খেলাধুলা, সংস্কৃতি ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ড যুক্ত করে নতুন শিক্ষাব্যবস্থা প্রবর্তনের পরিকল্পনা করছে সরকার। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সঠিক ইতিহাস, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ইতিমধ্যে জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য খেলাধুলার বই পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রকৃত মেধা ও যোগ্যতায় মূল্যায়ন

প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে শিক্ষাব্যবস্থায় প্রকৃত মেধা ও যোগ্যতার মূল্যায়ন না করে পাসের হার বাড়ানোর প্রবণতা ছিল। তবে বর্তমান সরকার শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়নে গুরুত্ব দিচ্ছে। কোনো কৃত্রিম ফলাফল তৈরি না করে শিক্ষার্থীদের অর্জন যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে।

নতুন প্রজন্মকে গড়ে তুলতে সম্মিলিত দায়িত্ব

শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আমিনুল হক বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্ম নানা সামাজিক অবক্ষয় ও বিপথগামিতার ঝুঁকিতে রয়েছে। এ পরিস্থিতি থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হাত ধরেই বাংলাদেশকে একটি সমৃদ্ধ, উন্নত ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন