বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ গ্রেপ্তার ৩ জন কারাগারে

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

কারাগারে পাঠানো অপর দুজন হলেন সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মোহাম্মদ আল মামুন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ধানমন্ডি-২৭ এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন