রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জশিটভুক্ত শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক ঘোষিত, আদালতের নির্দেশে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিআইডি
- নিজস্ব প্রতিবেদক
- অক্টোবর ৩১, ২০২৫
বহুল আলোচিত “জয় বাংলা ব্রিগেড” রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জশিটভুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ জন আসামিকে পলাতক ঘোষণা করেছেন আদালত।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে সিআইডি আজ (৩১ অক্টোবর ২০২৫) তারিখে ডেইলি স্টার ও আমার দেশ—এই দুই বহুল প্রচারিত জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
মামলার পটভূমি ও অভিযোগ
সিআরপিসি ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সিআইডি রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়েরের ক্ষমতা লাভ করে। সেই অনুযায়ী, সিআইডি বাদী হয়ে সি আর (রমনা) মামলা নং–২২২/২০২৫ (ধারা ১২১/১২১(ক)/১২৪(ক) পেনাল কোড) অনুযায়ী মামলা দায়ের করে।
তদন্তে প্রমাণিত হয় যে, “জয় বাংলা ব্রিগেড” নামের অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশি ও বিদেশি বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সহায়তায় বৈধ সরকার উৎখাতের উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছিল।
সিআইডি তদন্তের সময় বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণ সম্পন্ন করে। দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে তদন্ত শেষ করে সংস্থাটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট (CS) দাখিল করে।
আদালতের নির্দেশ ও সিআইডির পদক্ষেপ
গত ৩০ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৭ নম্বর আদালতের বিচারক জনাব আরিফুল ইসলাম প্রধান আসামি শেখ হাসিনা সহ ২৬১ জন আসামিকে অনুপস্থিতিতে পলাতক ঘোষণা করে এবং জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
আদালতের এই নির্দেশনার ভিত্তিতে আজ সিআইডি ডেইলি স্টার ও আমার দেশ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পরবর্তী পদক্ষেপ
মামলাটি এখন বিজ্ঞ আদালতে পরবর্তী কার্যক্রমের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
সিআইডি জানিয়েছে, দেশের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অন্তর্বর্তীকালীন সরকারের ‘বিচার’ এজেন্ডা বাস্তবায়নে তারা নিরলসভাবে কাজ করছে।
এই বিভাগের আরও খবর
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও…
সর্বশেষ খবর
2.
গাইবান্ধায় আগামীকাল দুদকের ১৯৩তম গণশুনানি
- ৪৬ মিনিট আগে
3.
তাজহাট থানার অভিযানে চোরাই অটোগাড়িসহ গ্রেফতার ১
- ৫০ মিনিট আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইরান যুদ্ধ ও বাণিজ্য ইস্যুতে বেইজিং সফরে যাচ্ছেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার জন্য বুধবার সন্ধ্যায় বেইজিং পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে তিনি শি জিনপিং–এর সঙ্গে…
স্টার্টআপ ও বিনিয়োগকারীদের নতুন ‘ডিল হাব’ হয়ে উঠছে ফর্মুলা ওয়ান
একসময় যেখানে তেল, তামাক, ব্যাংক ও অ্যালকোহল ব্র্যান্ডের আধিপত্য ছিল, সেই ফর্মুলা ওয়ান এখন ধীরে ধীরে প্রযুক্তি কোম্পানি, স্টার্টআপ ও…
আকুর আমদানি বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৪ বিলিয়নের নিচে
বাংলাদেশ ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ ও এপ্রিল মাসের আমদানি বিল বাবদ ১৫১ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে। বড়…
চলতি বছরেই চালু হতে পারে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ
দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জে ডেরিভেটিভস বা পণ্যভিত্তিক আগাম লেনদেন চলতি বছরের মধ্যেই চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম স্টক…
আইসিসি ও এসিসিতে পারস্পরিক সমর্থনে একমত বিসিবি-পিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)–এর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলে জানা গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিবাচক সম্পর্কের…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…

