রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে বিচার শুরু, সিআইডির তদন্ত শেষ পাঁচ মাসেই
- নিজস্ব সংবাদদাতা
- অক্টোবর ১৪, ২০২৫
রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মাত্র পাঁচ মাসেরও কম সময়ে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিলের পর আসামিদের অনুপস্থিতিতেই বিচারকার্য শুরু করার আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৪ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–১৮ এর বিচারক এ আদেশ দেন। সিআইডির দাখিল করা প্রতিবেদনের ভিত্তিতে আদালত শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামিদের অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার নির্দেশ দেন।
সিআইডির দ্রুততম তদন্ত সম্পন্ন
সিআইডি জানায়, জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের তিনটি মূল এজেন্ডা—সংস্কার, নির্বাচন ও বিচার—এর অংশ হিসেবে সংস্থাটি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে।
গত ১৪ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দে পেনাল কোডের ১২১, ১২১(ক) ও ১২৪(ক) ধারায় শেখ হাসিনাসহ ২৮৬ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়।
রাষ্ট্রদ্রোহ মামলা (সি.আর. রমনা নং–২২২/২০২৫) দণ্ডবিধি ১৮৬০ এর একই ধারায় ২৭ মার্চ ২০২৫ তারিখে সিআইডি কর্তৃক রুজু করা হয়। মামলায় প্রাথমিকভাবে ৭৩ জনকে নামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও অনেকে অভিযুক্ত করা হয়।
ডিজিটাল প্রমাণ ও গোয়েন্দা তথ্য
তদন্তে সিআইডি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার ও যোগাযোগ মাধ্যমের তথ্য বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করে। ফরেনসিক বিশ্লেষণ এবং সাক্ষ্যগ্রহণ কার্যক্রমও দ্রুত সম্পন্ন করা হয়।
গোয়েন্দা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর “জয় বাংলা ব্রিগেড” নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে জুম (Zoom) অ্যাপের মাধ্যমে এক সভা অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও বিদেশ থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা যুক্ত ছিলেন।
সিআইডির বিশ্লেষণে দেখা যায়, সভায় বর্তমান বৈধ সরকারকে উৎখাতের আহ্বান, গৃহযুদ্ধ সৃষ্টির পরিকল্পনা এবং পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়।
তদন্তে অভিযুক্তদের চিহ্নিতকরণ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সিআইডি রাষ্ট্রদ্রোহ অভিযোগে তদন্ত শুরু করে। ফরেনসিক পরীক্ষায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলমসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতার প্রমাণ মেলে।
তদন্তে ইতোমধ্যে ৯১ জনকে গ্রেফতার দেখানো হয়েছে, যারা দেশের বিভিন্ন কারাগারে অন্যান্য মামলায় আটক ছিলেন। বাকি ১৯৫ জন আসামি পলাতক। আদালত আজ তাদের অনুপস্থিতিতেই বিচারকার্য চালানোর নির্দেশ দিয়েছেন এবং জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
বিচার এজেন্ডায় অগ্রগতি
সিআইডি জানায়, রাষ্ট্রদ্রোহ মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা এবং আদালতে প্রতিবেদন দাখিলের মাধ্যমে সংস্থাটি বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান এজেন্ডা—‘বিচার’—বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে।
এই বিভাগের আরও খবর
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

