শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মহিপুরে অবৈধ ট্রলিং বোটসহ আটক ৩ জেলে, জব্দ বেহুন্দী জাল ও সরঞ্জাম

পটুয়াখালীর মহিপুরে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তিনটি অবৈধ ট্রলিং বোট, প্রায় ৯টি বেহুন্দী জাল এবং ট্রলিংয়ের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে পটুয়াখালীর মহিপুর থানাধীন মহিপুর ব্রিজসংলগ্ন খেয়াঘাট এলাকায় কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

পরে বোটগুলোতে তল্লাশি চালিয়ে প্রায় ৯টি বেহুন্দী জাল, ছয়টি উইংস ও ছয়টি ট্রলডোর উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা তিন জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা বোট, ট্রলিং জাল ও সরঞ্জাম এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ মাছ ধরার সরঞ্জাম ও পদ্ধতির বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন