সোমবার, ৫ অক্টোবর ২০২৬

বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। পণ্যের গুণগত মান বৃদ্ধি, উৎপাদন ব্যয় ও অপচয় কমানো এবং প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনে উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই। আধুনিক প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদের সমন্বিত ব্যবহারের মাধ্যমে টেকসই শিল্প অর্থনীতি গড়ে তুলতে হবে।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েদ মাহমুদ বুলবুল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার, উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি মাওলানা এস ডি আব্দুল্লাহ শিবলী, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোহাম্মদ আবু মুসা এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. ফিরোজ।

বক্তারা উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং উৎপাদন ব্যবস্থায় অপচয় কমানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন