রবিবার, ৪ অক্টোবর ২০২৬

তুরস্কের কোনিয়ায় আন্তর্জাতিক ফায়ারফাইটিং ওয়ার্কশপ-ড্রিল সম্পন্ন

তুরস্কের কোনিয়ায় আন্তর্জাতিক ফায়ারফাইটিং ওয়ার্কশপ ও ড্রিল প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।

আন্তর্জাতিক এই কর্মসূচিতে ‘Bangladesh Fire Service: Operation and Firefighter’s Safety’ বিষয়ে প্রেজেন্টেশন দেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি। পাশাপাশি ড্রিল পর্বে অংশগ্রহণ করেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।

ড্রিল পর্বে মোট তিনটি বিষয়ে ব্যবহারিক অনুশীলন অনুষ্ঠিত হয়। এগুলো হলো—ট্রাফিক ইনসিডেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রেসকিউ, ইন্ডাস্ট্রিয়াল ফায়ারফাইটিং এবং রোপ রেসকিউ ফ্রম হাইট। গ্রুপ বিভাজনের অংশ হিসেবে বাংলাদেশ প্রথম গ্রুপের কার্যক্রমে অংশ নেয়।

এটি ছিল একটি সম্মিলিত বা দলগত এক্সারসাইজ। এতে কোনিয়া, বাংলাদেশ, জাম্বিয়া ও সোমালিয়ার প্রতিনিধিরা সমন্বিতভাবে বিভিন্ন উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে আয়োজক সংস্থার কাছে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি।

এ সময় তিনি আন্তর্জাতিক এই সুন্দর আয়োজনের জন্য আয়োজক সংস্থাসহ সংশ্লিষ্ট সবাইকে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন