সাবেক আইনমন্ত্রীর বান্ধবী তৌফিকা করিমের ৮৭ কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ
- নিজস্ব সংবাদদাতা
- সেপ্টেম্বর ২৯, ২০২৫
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) তৌফিকা করিমের নামে থাকা ব্যাংক হিসাবসহ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ৮৭ কোটি টাকার সম্পদ ফ্রিজ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত সিআইডির আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন।
ক্ষমতার অপব্যবহার ও মানিলন্ডারিংয়ের অভিযোগ
সিআইডির প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তৌফিকা করিম দীর্ঘদিন আইনমন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার করে আদালতে আসামির জামিন, নিয়োগ-বদলি তদবির ও অন্যান্য অপকর্ম থেকে বিপুল অর্থ উপার্জন করেন। এসব অর্থ দিয়ে তিনি ফ্ল্যাট, গাড়ি, জমি ক্রয়সহ বিদেশে অর্থ পাচারের মাধ্যমে মানিলন্ডারিং করেন।
সন্দেহজনক লেনদেন
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের তদন্তে বেরিয়ে এসেছে, তৌফিকা করিম ও সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১১৪টি ব্যাংক হিসাবেে গত কয়েক বছরে মোট ৬৫৩ কোটি টাকার বেশি জমা এবং ৫৬৬ কোটি টাকার বেশি উত্তোলন হয়েছে। বর্তমানে এসব হিসাবে ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা অবশিষ্ট রয়েছে, যা আদালতের নির্দেশে ফ্রিজ করা হয়েছে।
সিআইডির পরবর্তী পদক্ষেপ
ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট জানায়, তৌফিকা করিম ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
